উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনার মূলে ছিল 'সামাজিক ও সাংস্কৃতিক অমিল'- পাকিস্তানের প্রেক্ষিতে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনা অর্থাৎ ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধান প্রণয়নের দীর্ঘসূত্রিতা এবং তা অল্পসময়ের ব্যবধানে বাতিল হয়ে যাওয়ার মূলে ছিল 'সামাজিক ও সাংস্কৃতিক অমিল'- পাকিস্তানেরপ্রেক্ষিতে নিচে তা মূল্যায়ন করা হলো- জন্মলগ্ন থেকেই পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল। একটির নাম ছিল পশ্চিম পাকিস্তান এবং অন্যটি ছিল পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা। এ দুটি প্রদেশ বা অঞ্চলের মাঝে প্রায় ২০০০ মাইল দূরত্ব ছিল। তাই স্বাভাবিকভাবেই অঞ্চলন্বয়ের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানান অমিল লক্ষ করা যায়।স্বাধীনতা লাভের পর থেকেই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষার প্রশ্নে মতবিরোধ দেখা দেয়। পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬ শতাংশ বাঙালি হলেও উর্দুকে রাষ্ট্রভাষা করার চক্রান্ত শুরু হয়। গণপরিষদে পেশকৃত মূলনীতি কমিটির রিপোর্টে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করায় পূর্ব বাংলার জনগণ ও গণপরিষদের বাঙালি সদস্যগণ বিক্ষুব্ধ হন। ফলে গণপরিষদ মূলনীতি কমিটির রিপোর্ট বিবেচনা স্থগিত রাখতে বাধ্য হয়। লাহোর প্রস্তাবের আলোকে পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হলেও প্রদেশগুলোতে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়া হয়নি। বরং তদানীন্তন পাকিস্তান সরকার প্রাদেশিক স্বায়ত্তশাসনের পরিবর্তে শক্তিশালী কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়েছিল। ফলে প্রাদেশিক স্বায়ত্তশাসনকামী বনাম শক্তিশালী কেন্দ্রের পক্ষাবলম্বনকারীদের মধ্যে সৃষ্ট বিরোধের ফলে গণপরিষদ সংবিধান প্রণয়নে দীর্ঘ সময় নিতে বাধ্য হয়।পাকিস্তানে সংবিধান প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয় ছিল কেন্দ্রীয় আইনসভায় বিভিন্ন প্রদেশের প্রতিনিধিত্ব নিয়ে। মূলনীতি কমিটির প্রথম রিপোর্টে পূর্ব বাংলাকে কেন্দ্রীয় আইন পরিষদে কমসংখ্যক আসন প্রদান করা হয়। এতে সমগ্র বাঙালি জনগণ এর বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে উঠে। সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী রাষ্ট্রপ্রধান হচ্ছে নামমাত্র শাসক এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতেই প্রকৃত শাসনক্ষমতা ন্যস্ত থাকে। কিন্তু বাস্তবে দেখা যায়, পাকিস্তানের গভর্নর জেনারেল নিজেকে শাসনতান্ত্রিক প্রধান মনে না করে প্রকৃত শাসক মনে করতেন। ফলে গভর্নর জেনারেলের ক্ষমতা ও পদমর্যাদা নিয়েও বিরোধ দেখা দেয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনার মূলে ছিল 'সামাজিক ও সাংস্কৃতিক অম…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর