উদ্দীপকের সাথে তোমার পঠিত ছয়-দফা কর্মসূচির কোনো সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৬৬ সালের ছয়দফা কর্মসূচির সাদৃশ্য আছে।বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঐতিহাসিক ৬ দফা একটি অনন্য ও অসাধারণ কর্মসূচি। এর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ পূর্ণতা লাভ করে। উদ্দীপকটি এই অসাধারণ কর্মসূচিরই ইঙ্গিতবহন করে। উদ্দীপকে দেখা যায় 'ক' রাষ্ট্রের স্বাধীনতার পর থেকেই এর সংখ্যাগরিষ্ঠ জনগণ বিভিন্ন বৈষম্যের শিকার হয়। ফলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয় এবং জনগণ ঐক্যবদ্ধ হতে শুরু করে। এক পর্যায়ে জনগণের প্রিয় নেতা রাজনৈতিক ও অর্থনৈতিক দাবি সংবলিত একটি কর্মসূচি পেশ করে। ৬ দফা কর্মসূচির ক্ষেত্রেও এমনটি লক্ষ করা যায়। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিমা শাসকগোষ্ঠী পূর্ববাংলার বাঙালিদের ওপর নানা অত্যাচার, অবিচার, শোষণ, বঞ্চনা ও নির্যাতন শুরু করে। তারা চাকরি, কৃষিশিল্প, অর্থনৈতিক সকল ক্ষেত্রে পাহাড়সম বৈষম্য তৈরি করে। এতে পূর্ব বাংলার জনগণ অতিষ্ঠ হয়ে ঐক্যবদ্ধ হতে থাকে। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ৫-৬ ফেব্রুয়ারি ৬ দফা দাবি পেশ করেন। এ ছিল পূর্ব বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের দাবি। সুতরাং দেখা যায়, 'ক' রাষ্ট্রের কর্মসূচিটি মূলত ৬ দফা দাবিরই নামান্তর।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত ছয়-দফা কর্মসূচির কোনো সাদৃশ্য আছে কি? ব্য…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর