শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পঠিত ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধান প্রণয়নের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধান প্রণয়নের সাদৃশ্য আছে।লাহোর প্রস্তাবের ভিত্তিতে ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও শাসকগোষ্ঠী তথা দায়িত্বশীলদের মধ্যে নানা বিষয়ে মতভেদ থাকায় দেশটির সংবিধান তৈরি করতে দীর্ঘ ৯ বছর সময় লেগে যায়। দীর্ঘদিন পরে সংবিধান তৈরি হলেও মাত্র দুই বছরের ব্যবধানে তা বাতিল হয়ে যায়। পাকিস্তানের এ সংবিধান প্রণয়নের সাথে উদ্দীপকের প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থার গঠনতন্ত্র তৈরিরও মিল পাওয়া যায়।১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের দ্বারা পাকিস্তানের প্রথম গণপরিষদের ওপর দুটি কাজের দায়িত্ব ও ক্ষমতা ন্যস্ত ছিল। যথা- পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভা হিসেবে কাজ করা এবং দেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করা। গণপরিষদ সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৪৯ সালে 'আদর্শ প্রস্তাব' নামে একটি প্রস্তাব ছাড়াও সংবিধানের মূলনীতি নির্ধারণের জন্য একটি মূলনীতি কমিটি গঠন করে। এই কমিটি তিনজন প্রধানমন্ত্রীর সময়কালে তিনটি রিপোর্ট প্রণয়ন করে। কোনো রিপোর্টই আলোর মুখ দেখেনি। তাছাড়া ঐ সময়ে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ অযাচিতভাবে গণপরিষদের কার্যক্রমে হস্তক্ষেপ করতে থাকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ও গণপরিষদের কার্যক্রমে হস্তক্ষেপ করতে থাকে। ১৯৫৪ সালের সেপ্টেম্বর মাসে গোলাম মোহাম্মদ দেশের বাইরে থাকাকালীন সময়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা ও গণপরিষদ গভর্নর জেনারেলের ক্ষমতা হ্রাসের উদ্যোগ নেয়। দেশে ফিরে গোলাম মোহাম্মদ ১৯৫৪ সালের ২৪ অক্টোবর সারাদেশে জরুরি অবস্থা জারি করেন ও গণপরিষদ বাতিল করেন। পরবর্তীতে ১৯৫৫ সালের ২৯ মে দ্বিতীয় গণপরিষদ গঠিত হয়। অবশেষে বহু চড়াই উৎরাই পেরিয়ে নতুন গণপরিষদের করাচি অধিবেশনে 'এক ইউনিট' বিল উত্থাপন করা হয় যা ১৯৫৫ সালের ৩০ সেপ্টেম্বর গৃহীত হয়। ১৯৫৬ সালের ৯ জানুয়ারি গণপরিষদে 'সংবিধান বিল' উত্থাপিত হয়। ১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবস থেকে এটি কার্যকরী হয়।উদ্দীপকের ক্ষেত্রেও দেখা যায়, অনেক স্বপ্ন নিয়ে 'প্রত্যাশা' সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয়। শুরু থেকে বিভিন্ন বিষয় নিয়ে দায়িত্বশীলদের মধ্যে মতভেদ থাকায় সংস্থাটির কোনো গঠনতন্ত্র তৈরি করা সম্ভব হয়নি। দীর্ঘদিন পরে একটি গঠনতন্ত্র তৈরি হলেও তা অল্প সময়ের মধ্যে বাতিল হয়ে যায়। উদ্দীপকের এ সংস্থাটির গঠনতন্ত্র তৈরির সাথে ইতিহাসের ১৯৫৬ সালের পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়নের সাদৃশ্যই লক্ষ করা যায়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পঠিত ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধান প্রণয়নের সাদ…

উদ্দীপক

আনেক স্বপ্ন নিয়ে 'প্রত্যাশা' সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই বিভিন্ন বিষয়ে দায়িত্বশীলদের মধ্যে মতভেদ দেখা দেওয়ায় সংস্থাটির কোনো গঠনতন্ত্র তৈরি করা সম্ভব হয়নি। দীর্ঘদিন পর একটি গঠনতন্ত্র তৈরি হলেও তা অল্প সময়ের ব্যবধানে বাতিল হয়ে যায়।

Rajshahi · 2017

উত্তর

যুক্তফ্রন্ট হলো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দলের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক জোট।

উত্তর

ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে পাকিস্তানি শাসকচক্রের বিরুদ্ধে ১৯৬৯ সালে সংঘটিত বাংলার জনগণের তীব্র আন্দোলনই উনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। পূর্ব বাংলায় জাতিগত নিপীড়ন ও বঞ্চনা এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বায়ত্তশাসনের সংগ্রামসহ বিভিন্ন পর্যায়ে গড়ে ওঠা স্বকীয় সত্তার বোধ উনসত্তরের গণঅভ্যুত্থান সৃষ্টিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। বস্তুত এ অভ্যুত্থান ছিল পাকিস্তান প্রতিষ্ঠা পরবর্তীকালের সর্ববৃহৎ গণজাগরণ। এ অভ্যুত্থানের মধ্য দিয়েই আইয়ুব খান সরকারের পতন ঘটে।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধান প্রণয়নের সাদৃশ্য আছে।লাহোর প্রস্তাবের ভিত্তিতে ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও শাসকগোষ্ঠী তথা দায়িত্বশীলদের মধ্যে নানা বিষয়ে মতভেদ থাকায় দেশটির সংবিধান তৈরি করতে দীর্ঘ ৯ বছর সময় লেগে যায়। দীর্ঘদিন পরে সংবিধান তৈরি হলেও মাত্র দুই বছরের ব্যবধানে তা বাতিল হয়ে যায়। পাকিস্তানের এ সংবিধান প্রণয়নের সাথে উদ্দীপকের প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থার গঠনতন্ত্র তৈরিরও মিল পাওয়া যায়।১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের দ্বারা পাকিস্তানের প্রথম গণপরিষদের ওপর দুটি কাজের দায়িত্ব ও ক্ষমতা ন্যস্ত ছিল। যথা- পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভা হিসেবে কাজ করা এবং দেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করা। গণপরিষদ সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৪৯ সালে 'আদর্শ প্রস্তাব' নামে একটি প্রস্তাব ছাড়াও সংবিধানের মূলনীতি নির্ধারণের জন্য একটি মূলনীতি কমিটি গঠন করে। এই কমিটি তিনজন প্রধানমন্ত্রীর সময়কালে তিনটি রিপোর্ট প্রণয়ন করে। কোনো রিপোর্টই আলোর মুখ দেখেনি। তাছাড়া ঐ সময়ে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ অযাচিতভাবে গণপরিষদের কার্যক্রমে হস্তক্ষেপ করতে থাকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ও গণপরিষদের কার্যক্রমে হস্তক্ষেপ করতে থাকে। ১৯৫৪ সালের সেপ্টেম্বর মাসে গোলাম মোহাম্মদ দেশের বাইরে থাকাকালীন সময়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা ও গণপরিষদ গভর্নর জেনারেলের ক্ষমতা হ্রাসের উদ্যোগ নেয়। দেশে ফিরে গোলাম মোহাম্মদ ১৯৫৪ সালের ২৪ অক্টোবর সারাদেশে জরুরি অবস্থা জারি করেন ও গণপরিষদ বাতিল করেন। পরবর্তীতে ১৯৫৫ সালের ২৯ মে দ্বিতীয় গণপরিষদ গঠিত হয়। অবশেষে বহু চড়াই উৎরাই পেরিয়ে নতুন গণপরিষদের করাচি অধিবেশনে 'এক ইউনিট' বিল উত্থাপন করা হয় যা ১৯৫৫ সালের ৩০ সেপ্টেম্বর গৃহীত হয়। ১৯৫৬ সালের ৯ জানুয়ারি গণপরিষদে 'সংবিধান বিল' উত্থাপিত হয়। ১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবস থেকে এটি কার্যকরী হয়।উদ্দীপকের ক্ষেত্রেও দেখা যায়, অনেক স্বপ্ন নিয়ে 'প্রত্যাশা' সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয়। শুরু থেকে বিভিন্ন বিষয় নিয়ে দায়িত্বশীলদের মধ্যে মতভেদ থাকায় সংস্থাটির কোনো গঠনতন্ত্র তৈরি করা সম্ভব হয়নি। দীর্ঘদিন পরে একটি গঠনতন্ত্র তৈরি হলেও তা অল্প সময়ের মধ্যে বাতিল হয়ে যায়। উদ্দীপকের এ সংস্থাটির গঠনতন্ত্র তৈরির সাথে ইতিহাসের ১৯৫৬ সালের পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়নের সাদৃশ্যই লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনা অর্থাৎ ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধান প্রণয়নের দীর্ঘসূত্রিতা এবং তা অল্পসময়ের ব্যবধানে বাতিল হয়ে যাওয়ার মূলে ছিল 'সামাজিক ও সাংস্কৃতিক অমিল'- পাকিস্তানেরপ্রেক্ষিতে নিচে তা মূল্যায়ন করা হলো- জন্মলগ্ন থেকেই পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল। একটির নাম ছিল পশ্চিম পাকিস্তান এবং অন্যটি ছিল পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা। এ দুটি প্রদেশ বা অঞ্চলের মাঝে প্রায় ২০০০ মাইল দূরত্ব ছিল। তাই স্বাভাবিকভাবেই অঞ্চলন্বয়ের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানান অমিল লক্ষ করা যায়।স্বাধীনতা লাভের পর থেকেই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষার প্রশ্নে মতবিরোধ দেখা দেয়। পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬ শতাংশ বাঙালি হলেও উর্দুকে রাষ্ট্রভাষা করার চক্রান্ত শুরু হয়। গণপরিষদে পেশকৃত মূলনীতি কমিটির রিপোর্টে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করায় পূর্ব বাংলার জনগণ ও গণপরিষদের বাঙালি সদস্যগণ বিক্ষুব্ধ হন। ফলে গণপরিষদ মূলনীতি কমিটির রিপোর্ট বিবেচনা স্থগিত রাখতে বাধ্য হয়। লাহোর প্রস্তাবের আলোকে পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হলেও প্রদেশগুলোতে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়া হয়নি। বরং তদানীন্তন পাকিস্তান সরকার প্রাদেশিক স্বায়ত্তশাসনের পরিবর্তে শক্তিশালী কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়েছিল। ফলে প্রাদেশিক স্বায়ত্তশাসনকামী বনাম শক্তিশালী কেন্দ্রের পক্ষাবলম্বনকারীদের মধ্যে সৃষ্ট বিরোধের ফলে গণপরিষদ সংবিধান প্রণয়নে দীর্ঘ সময় নিতে বাধ্য হয়।পাকিস্তানে সংবিধান প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয় ছিল কেন্দ্রীয় আইনসভায় বিভিন্ন প্রদেশের প্রতিনিধিত্ব নিয়ে। মূলনীতি কমিটির প্রথম রিপোর্টে পূর্ব বাংলাকে কেন্দ্রীয় আইন পরিষদে কমসংখ্যক আসন প্রদান করা হয়। এতে সমগ্র বাঙালি জনগণ এর বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে উঠে। সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী রাষ্ট্রপ্রধান হচ্ছে নামমাত্র শাসক এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতেই প্রকৃত শাসনক্ষমতা ন্যস্ত থাকে। কিন্তু বাস্তবে দেখা যায়, পাকিস্তানের গভর্নর জেনারেল নিজেকে শাসনতান্ত্রিক প্রধান মনে না করে প্রকৃত শাসক মনে করতেন। ফলে গভর্নর জেনারেলের ক্ষমতা ও পদমর্যাদা নিয়েও বিরোধ দেখা দেয়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের সাথে তোমার পঠিত ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধান প্রণয়নের সাদ… | Prosthuti