উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদের বিজয়- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের অর্থাৎ ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদের বিজয়।পূর্ব বাংলার স্বাধিকার অর্জনের ক্ষেত্রে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ছিল গুরুত্বপূর্ণ প্রেরণা। এ নির্বাচন পূর্ব বাংলার মানুষের মধ্যে যে ঐক্যবদ্ধ চেতনার জন্ম দিয়েছিল তা পরবর্তী জাতীয় রাজনীতিতে বিশেষ প্রভাব ফেলে। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ে পূর্ববাংলার নেতৃবৃন্দের জনপ্রিয়তা ও তাদের গ্রহণযোগ্যতার বিষয়টি বাঙালিদের কাছে উদ্ভাসিত হয়। নির্বাচনের ফলাফল এটাই প্রমাণ করে, পূর্ববাংলার রাজনৈতিক অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্বার্থ পশ্চিম পাকিস্তান হতে সম্পূর্ণ পৃথক। আর এ অঞ্চলের নেতৃবৃন্দই তাদের স্বার্থ সংরক্ষণে সক্ষম। নির্বাচনি কর্মসূচি বাঙালির বঞ্চনা ও শোষণের বিভিন্ন দিক প্রস্ফুটিত। করে। ফলে তাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। যুক্তফ্রন্টের বিজয় পূর্ব বাংলার জনগণের পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি জোরদার করে। ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার যে দাবি উঠেছিল যুক্তফ্রন্টের বিজয়ের মধ্য দিয়ে সে দাবি পূরণের পথ সুগম হয়। আর এ পথ ধরেই বাঙালি স্বাধিকার আন্দোলনের দিকে অগ্রসর হয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ভাষা আন্দোলনের ফলে সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদের চেতনার আনুষ্ঠানিক প্রকাশ ঘটে এ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়েই। যুক্তফ্রন্টের বিজয়ে বাঙালির স্বায়ত্তশাসনের দাবি জয়যুক্ত হয়। আর ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর উত্থাপিত ছয়দফায়ও এ দাবিটিই প্রাধান্য পায়। আর স্বায়ত্তশাসনের এ চেতনা থেকেই অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে পূর্ব বাংলার রাজনীতিতে মুসলিম লীগের প্রাধান্যের অবসান ঘটে। রাজনীতিতে অবাঙালি নেতৃত্বের প্রশ্নে বাংলার জনমানুষের মোহমুক্তি ঘটে। এছাড়া এলিট শ্রেণি ও ভূস্বামী অভিজাতদের প্রাধান্যের অবসান ঘটে।পরিশেষে বলা যায়, যুক্তফ্রন্টের বিজয়ের ফলে উপযুক্ত পরিবর্তনগুলো শোষিত পূর্ব বাংলার জনমনে বিপুল প্রভাব ফেলে। ফলে তারা জাতীয়তাবাদের চেতনায় উদ্ভাসিত হয়ে ওঠে। এছাড়া নির্বাচনের ফলে সংঘটিত প্রতিটি পরিবর্তন এটাই প্রমাণ করে যে, এ বিজয় মূলত বাঙালি জাতীয়তাবাদেরই বিজয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তা…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর