শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো প্রাদেশিক নির্বাচনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকের নির্বাচনের সাথে আমার পঠিত ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের সাদৃশ্য রয়েছে।১৯৫৪ সালের নির্বাচন পূর্ববাংলার মুক্তিসংগ্রামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ছয় বছরের পাকিস্তানি শোষণের বিরুদ্ধে এ নির্বাচন ছিল পূর্ব বাংলার মানুষের এক 'ব্যালট বিপ্লব'। উদ্দীপকেরঘটনা এই বৈপ্লবিক নির্বাচনেরই ইঙ্গিত বহন করে। উদ্দীপকে দেখা যায় 'ক' রাষ্ট্রে একটি প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কয়েকটি রাজনৈতিক দল একজোট হয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে অংশগ্রহণ করে। ফলাফলে দেখা যায় জোট বিজয়ী হয়ে সরকার গঠন করলেও ষড়যন্ত্রের মুখে ক্ষমতাচ্যুত হয়। এমন ঘটনা ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনেও লক্ষ করা যায়। এতে অংশগ্রহণের জন্যও যুক্তফ্রন্ট নামে একটি জোট গঠিত হয়েছিল। এতে আওয়ামী মুসলিম লীগ, নেজাম-ই-ইসলাম, কৃষক-শ্রমিক পার্টি এবং গণতন্ত্রী দল শরিক ছিল। এরা ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করে। অন্যদিকে এ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটে। কৃষক শ্রমিক পার্টির নেতা এ কে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে। তবে এ মন্ত্রিসভা বেশিদিন স্থায়ী হয়নি। মুসলিম লীগ শাসকগোষ্ঠীর নানা চক্রান্তে আদমজী জুট মিলে বাঙালি-অবাঙালি দ্বন্দ্ব সৃষ্টি, ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষিত হয়ে পূর্ববাংলায় কেন্দ্রের শাসন বলবৎ হয়। সুতরাং দেখা যায় 'ক' রাষ্ট্রের নির্বাচন ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের সাথেই সাদৃশ্যপূর্ণ।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো প্রাদেশিক নির্বাচনের সাদৃশ্য আছে কি?…

উদ্দীপক

'ক' রাষ্ট্রের একটি প্রাদেশিক নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কয়েকটি রাজনৈতিক দল একজোট হয়ে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করে। কিন্তু শাসকগোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে অল্পদিনের ভেতরে সেই সরকারকে ক্ষমতাচ্যুত করে।

Barisal · 2017

উত্তর

মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় অধিষ্ঠিত করতে বাঙালি জাতি ১৯৫২ সালে যে আন্দোলন করে তাই হলো ভাষা আন্দোলন।

উত্তর

যুক্তফ্রন্ট বলতে ১৯৫৪ সালের নির্বাচনে অংশগ্রহণকারী একটি সম্মিলিত রাজনৈতিক জোটকে বোঝায়। ১৯৫৪ সালের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগকে মোকাবিলা করার জন্য বিরোধী রাজনৈতিক দলসমূহের ঐক্যবদ্ধতার প্রয়োজন হয়। এ অবস্থায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহ্রাওয়াদী প্রমুখের প্রচেষ্টায় বিরোধী রাজনৈতিক দলগুলো একটি জোট গঠন করে। চারটি দল নিয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যে জোট গঠন করা সেই জোটটিই 'যুক্তফ্রন্ট' নামে পরিচিতি। এর শরিক দলগুলো হলো-১ আওয়ামী মুসলিম লীগ ২. নেজাম-ই- ইসলাম ৩. কৃষক শ্রমিক পার্টি ও ৪. গণতন্ত্রী দল।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের নির্বাচনের সাথে আমার পঠিত ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের সাদৃশ্য রয়েছে।১৯৫৪ সালের নির্বাচন পূর্ববাংলার মুক্তিসংগ্রামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ছয় বছরের পাকিস্তানি শোষণের বিরুদ্ধে এ নির্বাচন ছিল পূর্ব বাংলার মানুষের এক 'ব্যালট বিপ্লব'। উদ্দীপকেরঘটনা এই বৈপ্লবিক নির্বাচনেরই ইঙ্গিত বহন করে। উদ্দীপকে দেখা যায় 'ক' রাষ্ট্রে একটি প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কয়েকটি রাজনৈতিক দল একজোট হয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে অংশগ্রহণ করে। ফলাফলে দেখা যায় জোট বিজয়ী হয়ে সরকার গঠন করলেও ষড়যন্ত্রের মুখে ক্ষমতাচ্যুত হয়। এমন ঘটনা ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনেও লক্ষ করা যায়। এতে অংশগ্রহণের জন্যও যুক্তফ্রন্ট নামে একটি জোট গঠিত হয়েছিল। এতে আওয়ামী মুসলিম লীগ, নেজাম-ই-ইসলাম, কৃষক-শ্রমিক পার্টি এবং গণতন্ত্রী দল শরিক ছিল। এরা ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করে। অন্যদিকে এ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটে। কৃষক শ্রমিক পার্টির নেতা এ কে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে। তবে এ মন্ত্রিসভা বেশিদিন স্থায়ী হয়নি। মুসলিম লীগ শাসকগোষ্ঠীর নানা চক্রান্তে আদমজী জুট মিলে বাঙালি-অবাঙালি দ্বন্দ্ব সৃষ্টি, ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষিত হয়ে পূর্ববাংলায় কেন্দ্রের শাসন বলবৎ হয়। সুতরাং দেখা যায় 'ক' রাষ্ট্রের নির্বাচন ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের সাথেই সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের অর্থাৎ ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদের বিজয়।পূর্ব বাংলার স্বাধিকার অর্জনের ক্ষেত্রে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ছিল গুরুত্বপূর্ণ প্রেরণা। এ নির্বাচন পূর্ব বাংলার মানুষের মধ্যে যে ঐক্যবদ্ধ চেতনার জন্ম দিয়েছিল তা পরবর্তী জাতীয় রাজনীতিতে বিশেষ প্রভাব ফেলে। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ে পূর্ববাংলার নেতৃবৃন্দের জনপ্রিয়তা ও তাদের গ্রহণযোগ্যতার বিষয়টি বাঙালিদের কাছে উদ্ভাসিত হয়। নির্বাচনের ফলাফল এটাই প্রমাণ করে, পূর্ববাংলার রাজনৈতিক অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্বার্থ পশ্চিম পাকিস্তান হতে সম্পূর্ণ পৃথক। আর এ অঞ্চলের নেতৃবৃন্দই তাদের স্বার্থ সংরক্ষণে সক্ষম। নির্বাচনি কর্মসূচি বাঙালির বঞ্চনা ও শোষণের বিভিন্ন দিক প্রস্ফুটিত। করে। ফলে তাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। যুক্তফ্রন্টের বিজয় পূর্ব বাংলার জনগণের পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি জোরদার করে। ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার যে দাবি উঠেছিল যুক্তফ্রন্টের বিজয়ের মধ্য দিয়ে সে দাবি পূরণের পথ সুগম হয়। আর এ পথ ধরেই বাঙালি স্বাধিকার আন্দোলনের দিকে অগ্রসর হয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ভাষা আন্দোলনের ফলে সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদের চেতনার আনুষ্ঠানিক প্রকাশ ঘটে এ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়েই। যুক্তফ্রন্টের বিজয়ে বাঙালির স্বায়ত্তশাসনের দাবি জয়যুক্ত হয়। আর ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর উত্থাপিত ছয়দফায়ও এ দাবিটিই প্রাধান্য পায়। আর স্বায়ত্তশাসনের এ চেতনা থেকেই অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে পূর্ব বাংলার রাজনীতিতে মুসলিম লীগের প্রাধান্যের অবসান ঘটে। রাজনীতিতে অবাঙালি নেতৃত্বের প্রশ্নে বাংলার জনমানুষের মোহমুক্তি ঘটে। এছাড়া এলিট শ্রেণি ও ভূস্বামী অভিজাতদের প্রাধান্যের অবসান ঘটে।পরিশেষে বলা যায়, যুক্তফ্রন্টের বিজয়ের ফলে উপযুক্ত পরিবর্তনগুলো শোষিত পূর্ব বাংলার জনমনে বিপুল প্রভাব ফেলে। ফলে তারা জাতীয়তাবাদের চেতনায় উদ্ভাসিত হয়ে ওঠে। এছাড়া নির্বাচনের ফলে সংঘটিত প্রতিটি পরিবর্তন এটাই প্রমাণ করে যে, এ বিজয় মূলত বাঙালি জাতীয়তাবাদেরই বিজয়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।