"দক্ষিণ সুদানের চাইতে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার পটভূমি ব্যাপক"- বিশ্লেষণ করো।
উত্তর: দক্ষিণ সুদানের চাইতে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার পটভূমি ব্যাপক।বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পটভূমি দক্ষিণ সুদানের চাইতে অনেক বিস্তৃত। পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ যখন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক বৈষম্যমূলক আচরণের ফলে অতিষ্ঠ হয়ে ওঠে তখন তারা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথ ছিল দক্ষিণ সুদানের চেয়ে কঠিন ও সংকটপূর্ণ।১৯৭১ সালের ২৬ মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়। জেনারেল এম এ জি ওসমানীর নেতৃত্বে সাবেক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সাবেক ইপিআর, পুলিশ, আনসার, ছাত্র, যুবক বিভিন্ন সম্প্রদায় থেকে যুদ্ধে যেতে ইচ্ছুক লোকদের দিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়। মুক্তিবাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীকে মূলত দুইটি পদ্ধতি অবলম্বন করে মোকাবিলা করে। এগুলো হলো নিম্নরূপ: ১. অভ্যন্তরীণ প্রতিরোধ ও যুদ্ধ: ইয়াহিয়ার বর্বর হানাদার বাহিনী বাংলাদেশের দখলকৃত অঞ্চলসমূহে নির্বিচারে গণহত্যা, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজ প্রভৃতি জঘন্যতম অপরাধে লিপ্ত হয়। বাঙালি যুবক সম্প্রদায় বাংলাদেশের অভ্যন্তরে গ্রামে-গঞ্জে, শহরে গোপনে সংগঠিত হয়ে গেরিলা পদ্ধতিতে পাকবাহিনীকে পর্যুদস্ত করতে থাকে। যৌথ বাহিনীর আক্রমণ ও চূড়ান্ত বিজয়: বাংলাদেশের সেনাবাহিনী, ২. মুক্তিবাহিনী ও ভারতের সেনাবাহিনীর সমন্বয়ে একটি যৌথ বাহিনী গঠিত হয় এবং তাদের আক্রমণে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। অন্যদিকে দক্ষিণ সুদানের ক্ষেত্রে দেখা যায়, সুদানের উভয় অংশের মধ্যে বৈষম্যের ফলে জনগণের মধ্যে হিংসা ও অবিশ্বাসের জন্ম হয়। এক পর্যায়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক শক্তির প্রচেষ্টায় সুদানের উভয় অংশের মধ্যে শান্তিচুক্তি সম্পাদিত হয় এবং পরে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে দক্ষিণ সুদানের জনগণ একটি স্বাধীন রাষ্ট্রের পক্ষে রায় দেয়। অবশেষে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় দক্ষিণ সুদান নামে স্বাধীন একটি রাষ্ট্র।পরিশেষে বলা যায়, দক্ষিণ সুদানের স্বাধীনতা অর্জন বাংলাদেশেরও স্বাধীনতা অর্জনের পটভূমি এক নয়। দীর্ঘ সংগ্রামের মাধ্যমে ত্রিশ লক্ষ শহিদের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
"দক্ষিণ সুদানের চাইতে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার পটভূমি ব্যাপক"-…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর