স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় উল্লিখিত নেতার ভূমিকাকে তুমি কিভাবে মূল্যায়ন করবে?
উত্তর: একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় উদ্দীপকে মহান নেতা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম। স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা প্রশংসনীয় ও তাৎপর্যপূর্ণ। তিনি তার ভূমিকার জন্যই স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা আসবে মর্যাদা লাভ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন সকল রাজনৈতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে জাতীয় সম্মেলনে বাঙালির জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি উপস্থাপন করেন। ১৯৬৬ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার জাতীয় নেতা হিসেবে মুখ্য ভূমিকা পালন করেন। ১৯৬৮ সালের ১৯ জানুয়ারি প্রায় পৌনে দুই বছর কারাবাস শেষে মুক্ত হয়ে বের হতেই আয়ুব সরকার শেখ মুজিব ও আরও ৩৪ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা (রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য) ১৯৬৮ দায়ের করে। প্রধান আসামী শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের ২৮ জানুয়ারি এক দীর্ঘ জবানবন্দিতে তার সংগ্রামী নিয়মতান্ত্রিক রাজনীতি ও পূর্ব বাংলার প্রতি শাসকগোষ্ঠীর উপেক্ষা, শোষণ, বানচনা ও অপশাসনের বিষয়ে নিজে ও তার দলের দৃষ্টিভঙ্গি বিবেচনায় আনেন। এরপর ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ, ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন, ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্যময় ভাষণ ও স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য অংশ। বঙ্গবন্ধুর সমগ্র জীবন রাজনীতিতে জড়িয়ে ছিল। সমগ্র বাঙালির চোখে তিনি স্মৃতিময় বাংলাদেশ। তার নেতৃত্বে দিশেহারা বাঙালি সঠিক পথে সন্ধান লাভ করে এবং প্রত্যক্ষ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে। সুতরাং বলা যায় স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে তার অবদান অপরিসীম।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় উল্লিখিত নেতার ভূমিকাকে তুমি কিভাবে মূ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর