শেয়ারFacebookWhatsApp

উক্ত নেতার কর্মকাণ্ড কী কেবল কৃষকদের স্বার্থ রক্ষায় সীমাবদ্ধ ছিল? তোমার মতামত তুলে ধর।

উত্তর: উক্ত নেতা অর্থাৎ তিতুমীরের কর্মকান্ড কেবল কৃষকদের স্বার্থ রক্ষায় সীমাবদ্ধ ছিল না বরং তার আন্দোলন ছিল ধর্মীয় শিক্ষা ও সমাজ সংস্কারমূলক আন্দোলন। তার জীবনে কর্মকান্ড গুলো পর্যালোচনা করলেই আমরা উপলব্ধি করতে পারব। মক্কায় হজ পালন শেষে দেশে প্রত্যাবর্তনের পর তিতুমীর নারিকেলবাড়িয়ার নিকটবর্তী হায়দারপুরে খানকা স্থাপন করেন এবং সৈয়দ আহমদ শহীদের তরিকায়ই মোহাম্মাদিয়া সুন্নি মতবাদ প্রচার শুরু করেন। তিনি ইসলাম ধর্মের প্রকৃত, আদর্শ অনুযায়ী সামাজিক জীবন গঠনের ওপর আলোকপাত করেন। মুসলমান সমাজের মধ্যে অনাচার ও কুসংস্কার প্রবেশ, পীর পূজা, কবর পূজা সহ বিভিন্ন অনৈসলামিক রীতিনীতি বিরুদ্ধে মুসলিম জনমত গড়ে তোলেন। তাই অতি অল্প সময়ের মধ্যে তার ধর্মীয় শিক্ষা ও সমাজ সংস্কারের প্রতি আকৃষ্ট হয়ে অসংখ্য মুসলমান তার শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন উদারমনা। তিনি ইসলামের পবিত্রতার প্রতি প্রাধান্য দিলেও হিন্দু বা অন্য ধর্মের প্রতি বিদ্বেষী ছিলেন না।মোটকথা তিতুমীর সমাজ জীবনের সকল শোষণ, নিপীড়ন ও নির্যাতনকে দূর করে আদর্শ সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে জনগণকে উদ্বুদ্ধ করেন। এ মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে অত্যাধিক ও দৈহিক শক্তিতে বলিয়ান তিতুমীর সর্বশক্তি দিয়ে অত্যাচারী ও শোষক সম্প্রদায়ের বিরুদ্ধে সংগ্রামের ঝাঁপিয়ে পড়েন। এসব কারণে বলা যায়, তিতুমীরের আন্দোলন শুধুমাত্র কৃষকদের স্বার্থ রক্ষার মধ্যে সীমিত ছিল না, বরং তার আন্দোলন ছিল শোষণমুক্ত সাম্য ভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উক্ত নেতার কর্মকাণ্ড কী কেবল কৃষকদের স্বার্থ রক্ষায় সীমাবদ্ধ ছিল? …

উদ্দীপক

দূর্বাচারা গ্রামে শিক্ষিত যুবক ওয়ালিদ অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করল যে, গ্রামের গরীব কৃষকরা সুদখোর মহাজনদের থেকে চড়া সুদে ঋণ নিয়ে সর্বস্বান্ত হচ্ছে। ঋণের দায়ে কৃষকদের জমিজমা মহাজনরা গ্রাস করছে। ওয়ালিদ কৃষকদের সামরিক শিক্ষায় শিক্ষিত করে তোলেন এবং সুদখোর মহাজনদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি আন্দোলনের শহীদ হন।

Dhaka · 2022

উত্তর

বাংলাদেশ শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত ছয় দফা কর্মসূচিকে বাংলার মুক্তি সনদ বলা হয়।

উত্তর

শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান ছিল অসামান্য । তিনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে, শিক্ষা ব্যতীত মুসলমান সম্প্রদায়ের মুক্তির কোন বিকল্প পথ নেই। তাই তাদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রসারের জন্য ১৮৬৩ সালে তার একক প্রচেষ্টায় 'মোহ্যামেডন লিটারারি সোসাইটি 'বা মুসলিম সাহিত্য সমিতি নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। তাছাড়া তার অক্লান্ত প্রচেষ্টায় ১৮৫৫ সালে কলকাতায় হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়। এর ফলে মুসলমানদের ইংরেজি শিক্ষার পথ প্রশস্ত হয়। তিনি নানা সমাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করেন।তার প্রচেষ্টায় কলকাতা আলিয়া মাদ্রাসার প্রভৃত উন্নতি সাধিত হয়। তিনি মুহসিন ফান্ড পূর্ণগঠন করেন। সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে উত্তর ভারতের স্যার সৈয়দ আহমেদের মতো তার বিশেষ অবদান ছিল বলেই তাকে 'বাংলার সৈয়দ আহমদ' বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত ওয়ালিদের কর্মকাণ্ডের সাথে আমার পঠিত যে রাজনৈতিক নেতার আদর্শের মিল রয়েছে তিনি হলেন মহান সংগ্রামী, কৃষক দরদী ও ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান বাঙালি নেতা শহীদ তিতুমীর। তিতুমীরের সময়ে বাংলা নিরহু দরিদ্র কৃষক সম্প্রদায়ের উপর অত্যাচারী জমিদার, নীলকরদের শোষণ ও উৎপীড়ন মারাত্মক আকার ধারণ করেছিল । নীলকুঠিলরা কৃষক সমাজের ওপর নানাভাবে অত্যাচার ও উৎপীড়ন করত। কাজেই এসব অত্যাচারীর জমিদার ও নীলকুঠীয়ালাদের নির্যাতনের হাত থেকে কৃষকদেরকে রক্ষা করার জন্য সংগঠিত করে তিতুমীর প্রতিরোধের ব্যবস্থা করেন। তিনি তাদের সমাজ সচেতনতার পাশাপাশি সামরিক কলাকৌশল সম্পর্কেও শিক্ষাদান করেন। এ প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক সমাজ তিতুমীরের নেতৃত্বে শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ্য প্রতিবাদ শক্তিতে পরিণত হয়। তিনি ইংরেজদের আক্রমণ প্রতিরোধ করার জন্য কলকাতায় নারিকেলবাড়িয়ায় একটি বাঁশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন। এখানে তিনি একটি সুদক্ষ লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। ১৮৩১ সালে ইংরেজ বাহিনী মেজর স্বটের নেতৃত্বে তিতুমীরের বাঁশের কেল্লা আক্রমণ করে। তিতুমীর তার লাঠিয়াল বাহিনী নিয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করে শহীদ হন এবং গোলার আঘাতে বাঁশের কেল্লার পতন হয়। এভাবে শহীদ তিতুমীরের গড়ে ওঠা সুসংগঠিত কৃষক আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। উদ্দীপকে, দুর্বাচারা গ্রামের শিক্ষিত ওয়ালিদের মাঝে তিতুমীরের আদর্শ ও কর্মের প্রতিফলন সুস্পষ্ট। তিতুমীরের ন্যায় তিনিও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে গ্রামের কৃষকদের মহাজনদের হাত থেকে রক্ষা করেছেন। এছাড়া তিতুমীরের মতো ওয়ালিদ ও কৃষকদের সামরিক শিক্ষায় প্রশিক্ষিত করা ও চূড়ান্ত পর্যায়ে নিজেদের জীবন উৎসর্গ করতে দেখা যায়। তাই এ কথা নির্দ্বিধায় বলা যায়, উদ্দীপকের ওয়ালিদের সাথে সাদৃশ্যপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন শহীদ তিতুমীর ।

উত্তর

উক্ত নেতা অর্থাৎ তিতুমীরের কর্মকান্ড কেবল কৃষকদের স্বার্থ রক্ষায় সীমাবদ্ধ ছিল না বরং তার আন্দোলন ছিল ধর্মীয় শিক্ষা ও সমাজ সংস্কারমূলক আন্দোলন। তার জীবনে কর্মকান্ড গুলো পর্যালোচনা করলেই আমরা উপলব্ধি করতে পারব। মক্কায় হজ পালন শেষে দেশে প্রত্যাবর্তনের পর তিতুমীর নারিকেলবাড়িয়ার নিকটবর্তী হায়দারপুরে খানকা স্থাপন করেন এবং সৈয়দ আহমদ শহীদের তরিকায়ই মোহাম্মাদিয়া সুন্নি মতবাদ প্রচার শুরু করেন। তিনি ইসলাম ধর্মের প্রকৃত, আদর্শ অনুযায়ী সামাজিক জীবন গঠনের ওপর আলোকপাত করেন। মুসলমান সমাজের মধ্যে অনাচার ও কুসংস্কার প্রবেশ, পীর পূজা, কবর পূজা সহ বিভিন্ন অনৈসলামিক রীতিনীতি বিরুদ্ধে মুসলিম জনমত গড়ে তোলেন। তাই অতি অল্প সময়ের মধ্যে তার ধর্মীয় শিক্ষা ও সমাজ সংস্কারের প্রতি আকৃষ্ট হয়ে অসংখ্য মুসলমান তার শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন উদারমনা। তিনি ইসলামের পবিত্রতার প্রতি প্রাধান্য দিলেও হিন্দু বা অন্য ধর্মের প্রতি বিদ্বেষী ছিলেন না।মোটকথা তিতুমীর সমাজ জীবনের সকল শোষণ, নিপীড়ন ও নির্যাতনকে দূর করে আদর্শ সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে জনগণকে উদ্বুদ্ধ করেন। এ মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে অত্যাধিক ও দৈহিক শক্তিতে বলিয়ান তিতুমীর সর্বশক্তি দিয়ে অত্যাচারী ও শোষক সম্প্রদায়ের বিরুদ্ধে সংগ্রামের ঝাঁপিয়ে পড়েন। এসব কারণে বলা যায়, তিতুমীরের আন্দোলন শুধুমাত্র কৃষকদের স্বার্থ রক্ষার মধ্যে সীমিত ছিল না, বরং তার আন্দোলন ছিল শোষণমুক্ত সাম্য ভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।