বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে উদ্দীপকে যে নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে তার ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে উদ্দীপকে যে নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে তার কাজের সাথে শহীদ তিতুমীরের কাজের সাদৃশ্য রয়েছে। তার এরূপ আন্দোলন বাঙালির মুক্তির আন্দোলনও অনুপ্রেরণা জুগিয়েছিল। উদ্দীপকে আব্দুর রহমান ছিলেন একজন সমাজ সংস্কারক। সামাজিক কুসংস্কার ও অন্যায় এর বিরুদ্ধে তিনি ছিলেন সদা সোচ্চার। তিনি অত্যাচারী জমিদার ও মহাজনদের হাত থেকে নির্যাতিত কৃষকদের রক্ষার জন্য একটি সশস্ত্র বাহিনীর গড়ে তোলেন এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এরূপ বর্ণনায় স্পষ্ট ভাবে শহীদ তিতুমীরের সংগ্রামী রূপ স্পষ্ট হয়ে ওঠে। তিনি আজীবন ইংরেজ শাসকদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। তারে আত্মত্যাগ আমাদের মুক্তি-সংগ্রামের সাথে সাদৃশ্যপূর্ণ কেননা তিনি ইংরেজ শাসকদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত ও শহীদ হয়েছেন সত্য কিন্তু অমিততেজি স্বাধীন চেতনার মৃত্যুহয়নি। যুগ যুগ ধরে তার বিদ্রোহ মন্ত্রে বাঙালিরা উদ্বুদ্ধ হয়ে অত্যাচার ও শোষণের বিরুদ্ধে গড়ে তুলেছেন প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলন। তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচারণ করলে আমাদের মানসপটে ভেসে ওঠে এক বলিষ্ঠ ও তেজদীপ্ত স্বাধীনতা সংগ্রামীর প্রতিচ্ছবি। তিনি আর কেউ নন, স্বয়ং তিতুমীর। বস্তুত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে তিতুমীরের অবদান ও প্রেরণা ছিল অপরিসীম এবং অতুলনীয়। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় শহীদ তিতুমীর শূন্য থেকে যেভাবে ইংরেজ সরকারের বিরুদ্ধাচারণ করেছিলেন তেমনিভাবে এদেশের বাঙালি সমাজ ও দৃঢ়-মনোবল নিয়ে স্বাধীনতা সংগ্রামে অগ্রসর হয়। অবশেষে দেশমাতৃকাকে স্বাধীন করার চেতনা বুকে ধারণ করে বাঙালি সমাজ বাংলাদেশ স্বাধীন করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে উদ্দীপকে যে নেতার প্রতি ইঙ্…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর