উদ্দীপকে যে নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে শিক্ষাক্ষেত্রে তার অবদান আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' রাজনীতিবিদ বলতে শেরে বাংলা এ.কে ফজলুল হককে বোঝানো হয়েছে। শিক্ষা বিস্তারে তারা অবদান অনস্বীকার্য।শেরে বাংলা এ. কে ফজলুল হক ছিলেন বাংলার রাজনৈতিক ইতিহাসের এক অসাধারণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন মেধাবী মানুষের মাঝে অনন্য উদাহরণ। রসায়ন, পদার্থ এবং অংক বিষয়ে তিনি ডিগ্রী অর্জন করে আইন ব্যবসা শুরু করেন। পরবর্তীতে সব ছেড়ে তিনি নিজেকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচয় করান এবং সবিশেষ তিনি কৃষক-প্রজা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেন । উদ্দীপকে এমন ঘটনার ইঙ্গিত রয়েছে।নিজে শিক্ষিত ছিলেন বলে অবহেলিত বাঙালি শিক্ষা বিস্তারে শেরে বাংলা মনোনিবেশ করেন। তিনি গ্রাম বাংলায় বহু শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা সম্পর্কিত অবকাঠামো গড়ে ওঠে। বরিশালে চাখার কলেজ, মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজ, শিবগঞ্জে আদিনা ফজলুল হক কলেজ তারই অবদান। এছাড়া তিনি অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী হিসেবে কলকাতায় ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা ও মুসলিম শিক্ষা তহবিল গঠন করেন। মহিলাদের শিক্ষা বিস্তারে তিনি কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ এবং ঢাকায় ইডেন কলেজ স্থাপন করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান অসামান্য এবং তার এ অবদানের স্মৃতি রক্ষার্থেই পরবর্তীতে ' ফজলুল হক হল' প্রতিষ্ঠা করা হয়। মুসলিম শিক্ষার্থীদের জন্য তিনি অসংখ্য ছাত্রবাস নির্মাণ করেন। গণমুখী শিক্ষায় শিক্ষা পরিকল্পনা পেশকারক এবং সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের সংগঠন হিসেবেও তিনি বহুল পরিচিত ছিলেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে শিক্ষাক্ষেত্রে তার অবদান …
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর