উদ্দীপকের আব্দুর রহমানের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক নেতার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আব্দুর রহমানের কর্মকাণ্ডের সাথে আমার পঠিত যে রাজনৈতিক নেতার আদর্শের মিল রয়েছে তিনি হলেন মহান সংগ্রামী, কৃষক দরদী ও ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান বাঙালি নেতা শহীদ তিতুমীর। তিতুমীরের সময়ে বাংলা নিরাহু দরিদ্র কৃষক সম্প্রদায়ের উপর অত্যাচারী জমিদার, নীলকরদের শোষণ ও উৎপীড়ন মারাত্মক আকার ধারণ করেছিল । নীলকুঠিলরা কৃষক সমাজের ওপর নানাভাবে অত্যাচার ও উৎপীড়ন করত। কাজেই এসব অত্যাচারীর জমিদার ও নীলকুঠীয়ালাদের নির্যাতনের হাত থেকে কৃষকদেরকে রক্ষা করার জন্য সংগঠিত করে তিতুমীর প্রতিরোধের ব্যবস্থা করেন। তিনি তাদের সমাজ সচেতনতার পাশাপাশি সামরিক কলাকৌশল সম্পর্কেও শিক্ষাদান করেন। এ প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক সমাজ তিতুমীরের নেতৃত্বে শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ্য প্রতিবাদ শক্তিতে পরিণত হয়। তিনি ইংরেজদের আক্রমণ প্রতিরোধ করার জন্য কলকাতায় নারিকেলবাড়িয়ায় একটি বাঁশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন। এখানে তিনি একটি সুদক্ষ লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। ১৮৩১ সালে ইংরেজ বাহিনী মেজর স্বটের নেতৃত্বে তিতুমীরের বাঁশের কেল্লা আক্রমণ করে। তিতুমীর তার লাঠিয়াল বাহিনী নিয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করে শহীদ হন এবং গোলার আঘাতে বাঁশের কেল্লার পতন হয়। এভাবে শহীদ তিতুমীরের গড়ে ওঠা সুসংগঠিত কৃষক আন্দোলনের পরিসমাপ্তি ঘটে।উদ্দীপকের আব্দুর রহমানের সাথে তিতুমীরের আদর্শ ও কর্মের প্রতিফলন সুস্পষ্ট। তিতুমীরের ন্যায় তিনিও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে গ্রামের কৃষকদের মহাজনদের হাত থেকে রক্ষা করেছেন। এছাড়া তিতুমীরের মত আব্দুর রহমান ও কৃষকদের সামরিক শিক্ষার প্রশিক্ষিত করা ও চূড়ান্ত পর্যায়ে নিজের জীবন উৎসর্গ করতে দেখা যায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আব্দুর রহমানের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক নেতার মিল রয়…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর