উদ্দীপকের ক্ষণজন্মা মহাপুরুষের সাথে আমাদের যে মহান নেতার মিল খুঁজে পাওয়া যায় ; স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তার অবদান বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ক্ষণজন্মা মহাপুরুষের সাথে আমাদের যে মহান নেতার মিল খুঁজে পাওয়া যায়, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম। স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা প্রশংসনীয় ও তাৎপর্যপূর্ণ। তিনি তার ভূমিকার জন্যই স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা হিসেবে মর্যাদা লাভ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন সহ সকল রাজনৈতিক আন্দোলনে অগ্রানি ভূমিকা পালন করেন। তিনি ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে এক জাতীয় সম্মেলনে বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি উত্থাপন করেন। ১৯৬৬ সাল থেকে শেখ মুজিব পূর্ববাংলার জাতীয় নেতা হিসেবে মুখ্য ভূমিকা পালন করেন। ১৯৬৮ সালের ১৯ জানুয়ারি প্রায় পৌনে দুই বছর পর কারাবাস থেকে মুক্ত হয়ে বের হতেই আইয়ুব সরকার শেখ মুজিব ও আরো ৩৪ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা ( রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য) ১৯৬৮ দায়ের করে। প্রধান আসামী শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালে ২৮ জানুয়ারি এক দীর্ঘ জবানবন্দিতে তার সংগ্রামী নিয়মতান্ত্রিক রাজনীতি ও পূর্ব বাংলার প্রতি শাসকগোষ্ঠীর উপেক্ষা, শোষণ, বাঞ্ছনা ও অপশাসনের বিষয়ে নিজেদের ও তার দলের দৃষ্টিভঙ্গি বিবেচনায় আনেন। এরপর ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন, ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্যময় ভাষণ ও স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দান বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য অংশ। তার নেতৃত্বে দিশেহারা বাঙালি সঠিক পথে সন্ধান লাভ করে এবং প্রত্যক্ষ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে। তাই বলা যায় স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ক্ষণজন্মা মহাপুরুষের সাথে আমাদের যে মহান নেতার মিল খুঁজে …
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর