উদ্দীপকের রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল খুঁজে পাও? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্যোগের রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে আমার পাঠ্য বইয়ের শেরেবাংলা এ.কে. ফজলুল হকের সাদৃশ্য খুঁজে পাই। শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার এক মহান রাজনৈতিক ব্যক্তিত্ব। ব্রিটিশ ভারতের বিশেষ করে অবিভক্ত বাংলার রাজনীতিতে তিনি ছিলেন এক ত্যাগী নেতা। এদেশের অবহেলিত কৃষকদের ভাগ্যোন্নয়নে তিনি নানামুখী ভূমিকা রাখেন। কৃষিঋণ আইন, ঋণ- সালিশি বোর্ড গঠন, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন তারই অক্লান্ত প্রচেষ্টায় সম্পূর্ণ হয়। তিনি ছিলেন একজন অসম্প্রদায়িক নেতা। হিন্দু মুসলিম সম্প্রীতির লক্ষ্যে তিনি নিরলস প্রচেষ্টা চালান। এজন্য তিনি ১৯১৬ সালে লক্ষৌচুক্তি সম্পাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া তিনিই শিক্ষানুরাগী হিসেবে এ দেশে শিক্ষা বিস্তারে বহু শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা সম্পর্কিত অবকাঠামো গড়ে তোলেন । মুসলিম শিক্ষার্থীদের জন্য তিনি অসংখ্য ছাত্রাবাস তৈরি করেন। তাছাড়া তিনি ভাষাভিত্তিক জাতীয়তাবাদ বিকাশ ও অসাম্প্রদায়িক চেতনার ধারকও ছিলেন।উদ্দীপকের ছকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে বলা হয়েছে যিনি ছিলেন কৃষককুলের মুক্তির অগ্রদূত। শিক্ষা বিস্তারে তিনি অসামান্য অবদান রাখেন, আর তিনি ছিলেন ভাষাভিত্তিক জাতীয়তাবাদ বিকাশ ও অসাম্প্রদায়িক চেতনার ধারক। এরূপ বৈশিষ্ট্য গুলো আমার পঠিত অবিভক্ত বাংলার মহান রাজনৈতিক ব্যক্তিত্ব শেরেবাংলা এ. কে ফজলুল হকের সাথে সাদৃশ্যপূর্ণ, যা উপরের আলোচনার মাধ্যমে সুস্পষ্ট হয়ে ওঠে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মি…
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর