শেয়ারFacebookWhatsApp

কৃষককূলের উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির ভূমিকা মূল্যায়ন কর।

উত্তর: অবহেলিত কৃষকদের উন্নতি সাধনে উদ্দীপকে উল্লেখিত ব্যক্তি তথা শেরে বাংলা এ. কে ফজলুল হক নানা পদক্ষেপ গ্রহণ করেন। আমি এ বক্তব্যের সাথে একমত পোষণ করছি। শেরে বাংলা ছিলেন একজন খাঁটি বাঙালি । বাংলা সাধারণ মানুষ ও কৃষকদের ভাগ্যোন্নয়নে যারা রাজনীতি করেছেন তাদের মধ্যে শেরে বাংলা এ.কে ফজলুল হক আজ স্মরণীয়। তিনি কংগ্রেস ও মুসলিম লীগের উচ্চপর্যায়ের রাজনীতির সাথে যুক্ত থেকেও সাধারণ মানুষ বিশেষ করে কৃষকদের কল্যাণে নানাবিধ কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সারা বাংলা জুড়ে তার নেতৃত্বে কৃষকদের ভাগ্যোন্নয়নের ধারা সূচিত হয়। 'বাংলার কৃষক, কৃষক বাংলা 'এ কথাটি শেরেবাংলা এ.কে ফজলুল হক মনে প্রানে বিশ্বাস করতেন। তিনি জানতেন বাংলার কৃষককুলের মুক্তি ব্যতীত বাংলার মুক্তি সম্ভব নয়। তাই তিনি অশিক্ষিত কৃষকদেরকে সচেতন করে তোলার জন্য কৃষক- প্রজা আন্দোলন গড়ে তোলেন। অসহায় কৃষকদের সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষার জন্য তিনি ১৯১৩ সালে বঙ্গীয় কৃষি ঋণ আইন পাস করেন।এছাড়া তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ১৯৩৭ সালে ঋণ- সালিশি বোর্ড গঠন করেন, যার ফলে কৃষকদের ঋণভার লাঘব হয়। ১৯৩৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর জমির উপর কৃষকদের স্বত্ব প্রতিষ্ঠিত হয়। তার সুদূরপ্রসারী ভূমিকার জন্য কৃষকরা মুক্তির পথ পেয়ে যায়।উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, কৃষককূলের নেতা হয়ে কৃষকদের উন্নতি সাধনে শেরে বাংলা যেসব পদক্ষেপ গ্রহণ করেছিলেন তা ছিল অতুলনীয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

কৃষককূলের উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির ভূমিকা মূল্যায়ন কর।

উদ্দীপক

জনাব 'ক' ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব। সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করেই তিনি রাজনীতিতে যোগদান করেন। কৃষকদের উন্নয়নে তিনি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেন। তিনি ছিলেন মনে প্রানে একজন খাঁটি বাঙালি এবং অসম্প্রদায়িক। বাঙ্গালীদের একটি আধুনিক শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার জন্য তিনি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন।

Sylhet · 2023

উত্তর

ফরায়েজী আন্দোলনের প্রবক্তা হলেন হাজী শরীয়তুল্লাহ।

উত্তর

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতি ভূমিকার কারণে মজলুম জননেতা বলা হয়। ব্রিটিশ ভারতের জমিদার, মহাজন, সুদখোর, দালাল, ন্যায়েব- গোমস্তাদের অত্যাচার ও অবিচার এর বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারা জীবন সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল- জুলুমের শিকার হয়েছেন। তাই তার অবদানের কথা স্মরণ করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' রাজনীতিবিদ বলতে শেরে বাংলা এ.কে ফজলুল হককে বোঝানো হয়েছে। শিক্ষা বিস্তারে তারা অবদান অনস্বীকার্য।শেরে বাংলা এ. কে ফজলুল হক ছিলেন বাংলার রাজনৈতিক ইতিহাসের এক অসাধারণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন মেধাবী মানুষের মাঝে অনন্য উদাহরণ। রসায়ন, পদার্থ এবং অংক বিষয়ে তিনি ডিগ্রী অর্জন করে আইন ব্যবসা শুরু করেন। পরবর্তীতে সব ছেড়ে তিনি নিজেকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচয় করান এবং সবিশেষ তিনি কৃষক-প্রজা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেন । উদ্দীপকে এমন ঘটনার ইঙ্গিত রয়েছে।নিজে শিক্ষিত ছিলেন বলে অবহেলিত বাঙালি শিক্ষা বিস্তারে শেরে বাংলা মনোনিবেশ করেন। তিনি গ্রাম বাংলায় বহু শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা সম্পর্কিত অবকাঠামো গড়ে ওঠে। বরিশালে চাখার কলেজ, মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজ, শিবগঞ্জে আদিনা ফজলুল হক কলেজ তারই অবদান। এছাড়া তিনি অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী হিসেবে কলকাতায় ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা ও মুসলিম শিক্ষা তহবিল গঠন করেন। মহিলাদের শিক্ষা বিস্তারে তিনি কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ এবং ঢাকায় ইডেন কলেজ স্থাপন করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান অসামান্য এবং তার এ অবদানের স্মৃতি রক্ষার্থেই পরবর্তীতে ' ফজলুল হক হল' প্রতিষ্ঠা করা হয়। মুসলিম শিক্ষার্থীদের জন্য তিনি অসংখ্য ছাত্রবাস নির্মাণ করেন। গণমুখী শিক্ষায় শিক্ষা পরিকল্পনা পেশকারক এবং সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের সংগঠন হিসেবেও তিনি বহুল পরিচিত ছিলেন।

উত্তর

অবহেলিত কৃষকদের উন্নতি সাধনে উদ্দীপকে উল্লেখিত ব্যক্তি তথা শেরে বাংলা এ. কে ফজলুল হক নানা পদক্ষেপ গ্রহণ করেন। আমি এ বক্তব্যের সাথে একমত পোষণ করছি। শেরে বাংলা ছিলেন একজন খাঁটি বাঙালি । বাংলা সাধারণ মানুষ ও কৃষকদের ভাগ্যোন্নয়নে যারা রাজনীতি করেছেন তাদের মধ্যে শেরে বাংলা এ.কে ফজলুল হক আজ স্মরণীয়। তিনি কংগ্রেস ও মুসলিম লীগের উচ্চপর্যায়ের রাজনীতির সাথে যুক্ত থেকেও সাধারণ মানুষ বিশেষ করে কৃষকদের কল্যাণে নানাবিধ কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সারা বাংলা জুড়ে তার নেতৃত্বে কৃষকদের ভাগ্যোন্নয়নের ধারা সূচিত হয়। 'বাংলার কৃষক, কৃষক বাংলা 'এ কথাটি শেরেবাংলা এ.কে ফজলুল হক মনে প্রানে বিশ্বাস করতেন। তিনি জানতেন বাংলার কৃষককুলের মুক্তি ব্যতীত বাংলার মুক্তি সম্ভব নয়। তাই তিনি অশিক্ষিত কৃষকদেরকে সচেতন করে তোলার জন্য কৃষক- প্রজা আন্দোলন গড়ে তোলেন। অসহায় কৃষকদের সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষার জন্য তিনি ১৯১৩ সালে বঙ্গীয় কৃষি ঋণ আইন পাস করেন।এছাড়া তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ১৯৩৭ সালে ঋণ- সালিশি বোর্ড গঠন করেন, যার ফলে কৃষকদের ঋণভার লাঘব হয়। ১৯৩৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর জমির উপর কৃষকদের স্বত্ব প্রতিষ্ঠিত হয়। তার সুদূরপ্রসারী ভূমিকার জন্য কৃষকরা মুক্তির পথ পেয়ে যায়।উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, কৃষককূলের নেতা হয়ে কৃষকদের উন্নতি সাধনে শেরে বাংলা যেসব পদক্ষেপ গ্রহণ করেছিলেন তা ছিল অতুলনীয়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।