শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত ভাষণের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ঐতিহাসিক ভাষণের মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত ভাষণের সাথে আমার পাঠ্য বইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সাদৃশ্য রয়েছে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করে তারা নানারকম ষড়যন্ত্র শুরু করে। এ অবস্থায় ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এ ভাষণে তিনি কৌশলে স্বাধীনতার ডাক দেন। তিনি জনগণকে অবিলম্বে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। উদ্দীপাকে বলা হয়েছে, ১৮৬৩ সালে আমেরিকা যখন গৃহযুদ্ধের কারণের রক্তাক্ত , শোকে স্তব্ধ এবং রাজনৈতিকভাবে দিশাহীন, ঠিক এমন সময় গেটিসবার্গে আব্রাহাম লিংকন তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। আমেরিকার স্বাধীনতা বজায় রাখা, গণতন্ত্রের মৌলিক কাঠামো প্রধান, শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা ও দেশপ্রেম উদ্বুদ্ধ করতে এ ভাষণ অবিস্মরণীয়। এরূপ প্রেক্ষাপটে প্রদত্ত ভাষণের সাথে বাংলাদেশের স্বাধীনতা পার্শ্ববর্তী বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মিল রয়েছে। কেননা, এ ভাষণে বাঙালি সমাজ নিজেদের অধিকার আদায়ের নতুন দিকনির্দেশনা লাভ করে। তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজেদের মনবল দৃঢ় করে। আর ২৬ মার্চ স্বাধীনতা ঘোষিত হলে যার যা কিছু ছিল তাই নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আজও এ ভাষণের গুরুত্ব বাংলাদেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত ভাষণের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ঐতিহাসিক ভাষণের …

উদ্দীপক

১৮৬৩ সালে আমেরিকা যখন গৃহযুদ্ধের কারণে রক্তাক্ত, শোকে ক্ষুব্ধ এবং রাজনৈতিকভাবে দিশাহীন, ঠিক এমনই সময় গেটিসবার্গে আব্রাহাম লিংকন তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। আমেরিকার স্বাধীনতা বজায় রাখা, গণতন্ত্রের মৌলিক কাঠামো প্রদান, শোসনমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ভাষন অবিস্মরণীয়। তিনি তার জীবদ্দশায় এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে পরিচিত।

Dinajpur · 2023

উত্তর

তিতুমীরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী।

উত্তর

মুসলমানদের কুসংস্কার দূরীকরণে ফরায়েজী আন্দোলনের ভূমিকা ছিল অপরিসীম। হাজীশরীয়তুল্লাহ ফরায়েজী আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করা। সে সময় প্রচলিত পীরপূজা, কবরপূজা, ইত্যাদি নানা ধরনের অনৈসলামিক কার্যকলাপ গোটা বাংলার মুসলিম সমাজকে আচ্ছন্ন করে রেখেছিল। তিনি মুসলমানদের জীবন ব্যবস্থা থেকে অনৈসলামিক কার্যকলাপ পরিহার করার জন্য ও নির্দেশ দেন এবং ইসলামের ফরজ কাজগুলো যথাযথ পালন করার উদাও আহ্বান জানান। তারে পদক্ষেপের ফলে মুসলমানদের অনেকেই কুসংস্কার মুক্ত হন এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ভাষণের সাথে আমার পাঠ্য বইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সাদৃশ্য রয়েছে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করে তারা নানারকম ষড়যন্ত্র শুরু করে। এ অবস্থায় ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এ ভাষণে তিনি কৌশলে স্বাধীনতার ডাক দেন। তিনি জনগণকে অবিলম্বে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। উদ্দীপাকে বলা হয়েছে, ১৮৬৩ সালে আমেরিকা যখন গৃহযুদ্ধের কারণের রক্তাক্ত , শোকে স্তব্ধ এবং রাজনৈতিকভাবে দিশাহীন, ঠিক এমন সময় গেটিসবার্গে আব্রাহাম লিংকন তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। আমেরিকার স্বাধীনতা বজায় রাখা, গণতন্ত্রের মৌলিক কাঠামো প্রধান, শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা ও দেশপ্রেম উদ্বুদ্ধ করতে এ ভাষণ অবিস্মরণীয়। এরূপ প্রেক্ষাপটে প্রদত্ত ভাষণের সাথে বাংলাদেশের স্বাধীনতা পার্শ্ববর্তী বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মিল রয়েছে। কেননা, এ ভাষণে বাঙালি সমাজ নিজেদের অধিকার আদায়ের নতুন দিকনির্দেশনা লাভ করে। তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজেদের মনবল দৃঢ় করে। আর ২৬ মার্চ স্বাধীনতা ঘোষিত হলে যার যা কিছু ছিল তাই নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আজও এ ভাষণের গুরুত্ব বাংলাদেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে।

উত্তর

উদ্দীপকের ক্ষণজন্মা মহাপুরুষের সাথে আমাদের যে মহান নেতার মিল খুঁজে পাওয়া যায়, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম। স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা প্রশংসনীয় ও তাৎপর্যপূর্ণ। তিনি তার ভূমিকার জন্যই স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা হিসেবে মর্যাদা লাভ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন সহ সকল রাজনৈতিক আন্দোলনে অগ্রানি ভূমিকা পালন করেন। তিনি ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে এক জাতীয় সম্মেলনে বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি উত্থাপন করেন। ১৯৬৬ সাল থেকে শেখ মুজিব পূর্ববাংলার জাতীয় নেতা হিসেবে মুখ্য ভূমিকা পালন করেন। ১৯৬৮ সালের ১৯ জানুয়ারি প্রায় পৌনে দুই বছর পর কারাবাস থেকে মুক্ত হয়ে বের হতেই আইয়ুব সরকার শেখ মুজিব ও আরো ৩৪ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা ( রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য) ১৯৬৮ দায়ের করে। প্রধান আসামী শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালে ২৮ জানুয়ারি এক দীর্ঘ জবানবন্দিতে তার সংগ্রামী নিয়মতান্ত্রিক রাজনীতি ও পূর্ব বাংলার প্রতি শাসকগোষ্ঠীর উপেক্ষা, শোষণ, বাঞ্ছনা ও অপশাসনের বিষয়ে নিজেদের ও তার দলের দৃষ্টিভঙ্গি বিবেচনায় আনেন। এরপর ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন, ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্যময় ভাষণ ও স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দান বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য অংশ। তার নেতৃত্বে দিশেহারা বাঙালি সঠিক পথে সন্ধান লাভ করে এবং প্রত্যক্ষ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে। তাই বলা যায় স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।