মুক্তিযুদ্ধের পটভূমিতে ৭ মার্চের ভাষণ ছিল একটি মাইলফলক- বিশ্লেষণ কর।
উত্তর: মুক্তিযুদ্ধের পটভূমিতে ৭ মার্চের ভাষণ ছিল একটি মাইলফলক- মন্তব্যটি যথার্থ।বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এক অনন্য দলিল। পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল উক্ত ভাষণের মাধ্যমে। ৭ মার্চের ভাষণ থেকে বাঙালি জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা ও মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা লাভ করে। এর ভিত্তিতেই বাঙালি জাতি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে। মুক্তিযুদ্ধের পটভূমিতে এ ভাষণের অবদান অনস্বীকার্য। কারণ এ ভাষণের মাধ্যমে পূর্ব বাংলার জনগণ স্বাধীনতা আদায়ের সংগ্রামে অংশ নিতে উদ্বুদ্ধ হয়। শুধু তাই নয়, ৭ মার্চের ভাষণই বাঙালিকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে এবং তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যোগ দিতে অনুপ্রাণিত করে। এরই ফলস্রুতিতে বাঙালি জাতি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটাতে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীন করে বাংলাদেশকে। তাই বলা যায়,স্বাধীনতায় উদ্দীপ্ত বাঙালি জাতির জন্য ৭ মার্চের ভাষণ ছিল একটি মাইলফলক। বাঙালির চূড়ান্ত বিজয় নিশ্চিতকরণে নেপথ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কালজয়ী ভাষণ অনবদ্য ভূমিকা রাখে।বাঙালির মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত কারণে উক্ত ভাষণে মুখ্য ভূমিকা পালন করে। সুতরাং বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং বাঙালি চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে ৭ মার্চের ভাষণ ছিল অনুপ্রেরণা স্বরূপ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
মুক্তিযুদ্ধের পটভূমিতে ৭ মার্চের ভাষণ ছিল একটি মাইলফলক- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর