উদ্দীপকে বর্ণিত জনাব নুরুল হক ভূঁইয়ার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ব্যক্তিত্বের মিল পাওয়া যায়? -ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব নুরুল হক ভুঁইয়ার সাথে আমার পাঠ্যপুস্তকের হাজী শরীয়তুল্লাহর মিল পাওয়া যায়। হাজী শরীয়তুল্লাহ মনেপ্রানে ছিলেন একজন খাঁটি মুসলমান।সে সময়ের মুসলমান সমাজ প্রবর্তিত পীর পূজা, কবর পূজা, মনসা পূজা, শীতলা পূজা ইত্যাদি নানা ধরনের অনৈসলামিক কার যোগ্যতা বাংলার মুসলমান সমাজকে আচ্ছন্ন করে রেখেছিল।মুসলমানদের জীবন ব্যবস্থা থেকে ধর্মীয় অনাচার ও কুসংস্কার গুলো বিদূরিত করে মুসলমানদেরকে প্রকৃত ধর্মীয় জ্ঞানালোকে উদ্বুদ্ধ করা এবং উদার দৃষ্টিভঙ্গির অধিকারী করে তোলার জন্য তিনি আন্দোলন পরিচালনা করেন। তিনি মুসলমানদের জীবন ব্যবস্থা থেকে অনৈসলামিক কাজ পরিহার করার জোরালো নির্দেশ প্রদান করেন এবং মুসলমানদের ধর্মীয় ও সামাজিক জীবন পবিত্রতা আনায়ন করার জন্য ইসলামে ফরজ কাজগুলো অবশ্যকীয়ভাবে পালন করার উদাও আহ্বান জানান। তার প্রচেষ্টার ফলে অনেকেই কুসংস্কার মুক্ত হন। উল্লিখিত উল্লিখিত জনাব নুরুল হক ভূঁইয়া একজন নামাজি, সৎ, ধর্মপ্রাণ ও সমাজ সংস্কারক। তিনি নিজে ধর্মচর্চার পাশাপাশি সমাজের মানুষকে কুসংস্কার মুক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। এক পর্যায়ে তিনি বিভিন্ন ধর্মীয় অনুশাসনের বাস্তবায়ন আন্দোলনের ডাক দেন। তিনি মনে করেন, প্রত্যেক মুসলমানকে ধর্ম সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।সমাজে মুসলমানদের কুসংস্কার মুক্ত করতে এ আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা হয়েছে।সুতরাং বলা যায় উদ্দীপকে বর্ণিত জনাব নুরুল হক ভূঁইয়ার সাথে আমার পাঠ্যপুস্তকের হাদিস শরীয়তুল্লাহর মিল রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব নুরুল হক ভূঁইয়ার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন …
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর