পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠায় উল্লেখিত ব্যক্তিত্বের অবদান মূল্যায়ন কর।
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের জনক ছিলেন।রাজনীতিতে গণতান্ত্রিক ধারা রচনা করার মানসে তিনি পাকিস্তানে প্রথম শক্তিশালী বিরোধীদলের উদ্ভব ঘটন।১৯৫৪ সালের সাধারণ নির্বাচনের পর পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাতারাতির রদবদলের ফলে এক ভীষন রাজনৈতিক অনিশ্চয়তা নেমে আসে। ১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর সোহরাবদ্দী পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাজনীতিতে স্থিতিশীলতা আনয়নের প্রচেষ্টা চালান। গণতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধাবোধ পোষণ করতেন বলে তিনি বলতেন, কোন ব্যক্তির খেয়ালের উপর নয় বরং জনগণের ইচ্ছায় সরকারের নীতির ভিত্তি হবে। গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন সংগ্রামী। তিনি যে আন্দোলন করেছিলেন তার শেষ দেখে যেতে পারেননি। কিন্তু সেই আন্দোলনের সিঁড়ি বেয়ে ১৯৬৯ এর গণ আন্দোলন গণতন্ত্র বিরোধী শক্তিকে বাংলার মাটি হতে উৎখাত করেছিল। তার রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের আপামর জনসাধারণ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করেছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। সোহরাবতী বাংলার গণমানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেছেন। তাই তার অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠায় উল্লেখিত ব্যক্তিত্বের অবদান মূল্যা…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর