ছকে উল্লেখিত ঘটনাবলীর মাধ্যমে কি উক্ত নেতার সামগ্রিক রাজনৈতিক জীবনের পরিচয় পাওয়া যায়? মতামত দাও।
উত্তর: না, উল্লিখিত ঘটনাবলীর মাধ্যমে উত্তর নেতার অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামগ্রিক রাজনৈতিক জীবন নয় বরং আংশিক রাজনৈতিক জীবনের পরিচয় পাওয়া যায়। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠায় অন্যান্য কর্তৃত্বের অধিকারী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিভিন্ন দিকে তার রাজনৈতিক জীবন ছিল ঘটনা বহুল। স্পষ্টবাদী, সাহসী ও উদ্যমি শেখ মুজিবুর কলকাতা ইসলামিয়া কলেজে পড়ার সময় অসাধারণ সাংগঠনিক দক্ষতা, কর্তব্য নিষ্ঠা ও দেশপ্রেমের কারণে ফজলুল হক ও শেরেবাংলার ন্যায় বর্ষীয়ান নেতৃবৃন্দের আস্থা অর্জন করতে সক্ষম হন। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমেই পূর্ব বাংলার রাজনৈতিক তাৎপরতা সূচনা ঘটে। ১৯৪৭ সালের মার্চে ঢাকার স্পোর্টস ময়দানের জনসভায় গর্ভনর জেনারেল জিন্নাহর উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষনার বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ করেন পাকিস্তান সরকার তাকে ১৯৪৮ সালের ১১ই সেপ্টেম্বর জেলে পাঠায়। ভাষা আন্দোলনের বঙ্গবন্ধুর নেতৃত্ব দেন বাঙালি জাতীয়তাবাদ বিকাশে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগের প্রগতিশীল নেতৃত্ববৃন্দের উদ্যেকে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। কারাবন্দি অবস্থায় বঙ্গবন্ধু দলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনের তৎকালীন একজন কোটিপতি মুসলিম লীগ নেতার বিরুদ্ধে শেখ মুজিব ১৩ হাজার ভোটের ব্যবধানের জয়ী হন। ১৯৫৪ সালে মুজিব কেন্দ্রীয় গণপরিষদের সদস্য নির্বাচিত হন। প্রেসিডেন্ট ইসকান্দার মির্জা ১৯৫৮ সালের ৭ অক্টোবর পাকিস্তানের সামরিক আইন জারি করেন। সাময়িক আইনজারের পর এই বাঙালি জাতির সুযোগ্য নেতৃত্ব বঙ্গবন্ধু মুজিবকে গ্রেপ্তার করা হয় এবং ১৪ মাস কারাভোগের পর ১৯৫৯ সালের ডিসেম্বরে তিনি মুক্তি পান। ১৯৬১ সালে তিনি স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে একটি সংগঠন গড়ে তোলেন যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে কাজ করা। এরপর ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ, ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দান বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য অংশ। তাই বলা যায়, শুধুমাত্র ছকে উল্লেখিত ঘটনার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামগ্রিক রাজনৈতিক জীবনে পরিচয় মেলে না ; এর দ্বারা আংশিক পরিচয় মিলে। কারণ বঙ্গবন্ধুর সমগ্র জীবন জুড়ে রাজনীতি জড়িয়ে ছিল। সমগ্র বাঙালির চোখে তিনি স্মৃতিময় বাংলাদেশ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
ছকে উল্লেখিত ঘটনাবলীর মাধ্যমে কি উক্ত নেতার সামগ্রিক রাজনৈতিক জীবনে…
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর