শেয়ারFacebookWhatsApp

ছকে উল্লিখিত ঘটনা বলে তোমার পঠিত কোন নেতার কার্যক্রমের সঙ্গে সাদৃশ পাওয়া যায়?ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনাবলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্থপতি এবং ভারতীয় উপমহাদেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। পাকিস্তানের শাসকগোষ্ঠীর শোষণ ও নির্যাতন থেকে রেহাই পেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি আল্লাহর এক বিরোধী দলীয় সম্মেলনে বাঙ্গালীদের স্বায়ত্তশাসনের দাবি সংকলিত ছয় দফা কর্মসূচি পেশ করেন। ঘটনার এক পর্যায়ে ১৯৬৮ সালের ১৯ জানুয়ারি প্রায় পৌনে দুই বছর কারাবাস শেষে মুক্ত হয়ে বেরোতেই আয়ুব সরকার শেখ মুজিবুর ও ৩৪ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা (রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য) ১৯৬৮ দায়ের করে। এরপর ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনের বিজয় অর্জন করলেও পাকিস্তানী শাসকগোষ্ঠী তাকে সরকার গঠনের সুযোগ দেয়নি। এর প্রতিবাদে ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন এবং বাঙালির জাতিকে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। তিনি ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক হিসেবে আখ্যায়িত হয়। সুতরাং উদ্দীপকে উল্লিখিত ছকে আমরা অনুরূপ চিত্র দেখতে পাই। তাই বলা যায়, ছকি উল্লিখিত ঘটনাবলের সাথে বাংলাদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংশ্লিষ্টতা রয়েছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

ছকে উল্লিখিত ঘটনা বলে তোমার পঠিত কোন নেতার কার্যক্রমের সঙ্গে সাদৃশ …

Chittagong · 2022

উত্তর

বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর হতে কার্যকর হয়।

উত্তর

গণতান্ত্রিক দেশের সংবিধান জনগণের দ্বারা রচিত ও গৃহীত হয়। জনগণের পক্ষ থেকে সংবিধান রচনার গুরুর দায়িত্ব যে সংবিধানিক কমিটির মাধ্যমে সম্পাদিত হয় তাকে গণপরিষদ বলে। বাংলাদেশের জন্য একটি স্থায়ী সংবিধান রচনার উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ হিসেবে রাষ্ট্রপতি ১৯৭২ সালের ২৩ মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। সে মোতাবেক গণপরিষদ গঠন করা হয়। পরবর্তীতে ১৯৭২ সালে এই গণপরিষদী বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়ন করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনাবলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্থপতি এবং ভারতীয় উপমহাদেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। পাকিস্তানের শাসকগোষ্ঠীর শোষণ ও নির্যাতন থেকে রেহাই পেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি আল্লাহর এক বিরোধী দলীয় সম্মেলনে বাঙ্গালীদের স্বায়ত্তশাসনের দাবি সংকলিত ছয় দফা কর্মসূচি পেশ করেন। ঘটনার এক পর্যায়ে ১৯৬৮ সালের ১৯ জানুয়ারি প্রায় পৌনে দুই বছর কারাবাস শেষে মুক্ত হয়ে বেরোতেই আয়ুব সরকার শেখ মুজিবুর ও ৩৪ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা (রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য) ১৯৬৮ দায়ের করে। এরপর ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনের বিজয় অর্জন করলেও পাকিস্তানী শাসকগোষ্ঠী তাকে সরকার গঠনের সুযোগ দেয়নি। এর প্রতিবাদে ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন এবং বাঙালির জাতিকে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। তিনি ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক হিসেবে আখ্যায়িত হয়। সুতরাং উদ্দীপকে উল্লিখিত ছকে আমরা অনুরূপ চিত্র দেখতে পাই। তাই বলা যায়, ছকি উল্লিখিত ঘটনাবলের সাথে বাংলাদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংশ্লিষ্টতা রয়েছে।

উত্তর

না, উল্লিখিত ঘটনাবলীর মাধ্যমে উত্তর নেতার অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামগ্রিক রাজনৈতিক জীবন নয় বরং আংশিক রাজনৈতিক জীবনের পরিচয় পাওয়া যায়। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠায় অন্যান্য কর্তৃত্বের অধিকারী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিভিন্ন দিকে তার রাজনৈতিক জীবন ছিল ঘটনা বহুল। স্পষ্টবাদী, সাহসী ও উদ্যমি শেখ মুজিবুর কলকাতা ইসলামিয়া কলেজে পড়ার সময় অসাধারণ সাংগঠনিক দক্ষতা, কর্তব্য নিষ্ঠা ও দেশপ্রেমের কারণে ফজলুল হক ও শেরেবাংলার ন্যায় বর্ষীয়ান নেতৃবৃন্দের আস্থা অর্জন করতে সক্ষম হন। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমেই পূর্ব বাংলার রাজনৈতিক তাৎপরতা সূচনা ঘটে। ১৯৪৭ সালের মার্চে ঢাকার স্পোর্টস ময়দানের জনসভায় গর্ভনর জেনারেল জিন্নাহর উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষনার বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ করেন পাকিস্তান সরকার তাকে ১৯৪৮ সালের ১১ই সেপ্টেম্বর জেলে পাঠায়। ভাষা আন্দোলনের বঙ্গবন্ধুর নেতৃত্ব দেন বাঙালি জাতীয়তাবাদ বিকাশে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগের প্রগতিশীল নেতৃত্ববৃন্দের উদ্যেকে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। কারাবন্দি অবস্থায় বঙ্গবন্ধু দলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনের তৎকালীন একজন কোটিপতি মুসলিম লীগ নেতার বিরুদ্ধে শেখ মুজিব ১৩ হাজার ভোটের ব্যবধানের জয়ী হন। ১৯৫৪ সালে মুজিব কেন্দ্রীয় গণপরিষদের সদস্য নির্বাচিত হন। প্রেসিডেন্ট ইসকান্দার মির্জা ১৯৫৮ সালের ৭ অক্টোবর পাকিস্তানের সামরিক আইন জারি করেন। সাময়িক আইনজারের পর এই বাঙালি জাতির সুযোগ্য নেতৃত্ব বঙ্গবন্ধু মুজিবকে গ্রেপ্তার করা হয় এবং ১৪ মাস কারাভোগের পর ১৯৫৯ সালের ডিসেম্বরে তিনি মুক্তি পান। ১৯৬১ সালে তিনি স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে একটি সংগঠন গড়ে তোলেন যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে কাজ করা। এরপর ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ, ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দান বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য অংশ। তাই বলা যায়, শুধুমাত্র ছকে উল্লেখিত ঘটনার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামগ্রিক রাজনৈতিক জীবনে পরিচয় মেলে না ; এর দ্বারা আংশিক পরিচয় মিলে। কারণ বঙ্গবন্ধুর সমগ্র জীবন জুড়ে রাজনীতি জড়িয়ে ছিল। সমগ্র বাঙালির চোখে তিনি স্মৃতিময় বাংলাদেশ।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।