শেয়ারFacebookWhatsApp

উক্ত নেতার অবদান পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন কর।

উত্তর: মানুষের সাথে মহান সংগ্রামী নেতা শহীদ তিতুমীর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এবং বাংলা কৃষক মজলুমদের কল্যাণে তারা অবদান অপরিসীম। শহীদ তিতুমীর ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা। তিনি তার গ্রামের দরিদ্র কৃষকদের সাথে নিয়ে অত্যাচারী জমিদার এবং ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে সংঘটিত হয়ে আন্দোলন শুরু করেন। তিতুমীরের নেতৃত্বে কৃষকগণ সঙ্ঘবদ্ধ হয়ে দেশীয় শোষণ এবং নীলকুঠি জুলুমবাজ কুঠিয়ালদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হন। তার নেতৃত্বে কৃষক আন্দোলন ও বারাসাত বিদ্রোহ ছিল ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণ বিদ্রোহ। তার পরিচালিত গণবিদ্রোহ ছিল শোষক জমিদার ও নীলকরদের বিরুদ্ধে এদেশের কৃষক কারিগর শ্রেণীর মুক্তির লড়াই। তার পরিচালিত আন্দোলন ব্রিটিশ সরকারের টনক নড়ে উঠে। তিনি ২৪ পরগনা, নদিয়া এবং ফরিদপুরে বিস্তীর্ণ অঞ্চলে অধিকার নিয়ে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। স্থানীয় জমিদারের নিজস্ব বাহিনী এবং ব্রিটিশ বাহিনীর তিতুমীরের হাতে বেশ কয়েকবার পরাজিত হয়। সুতরাং উদ্দীপকে উল্লিখিত জনাব সাদমানের সাথে মহান সংগ্রামী নেতা শহীদ তিতুমীরের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উক্ত নেতার অবদান পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন কর।

উদ্দীপক

জনাব সাদমান ছিলেন একজন দেশপ্রেমিক বীরযোদ্ধা। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। অত্যাচারী জমিদার ও সুদখোর মহাজনদের হাত থেকে জনগণের রক্ষা করার জন্য তিনি লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। তাদের প্রশিক্ষণের জন্য একটি দুর্গও নির্মাণ করেন। ফলে জমিদারদের সাথে তার বাহিনীর যুদ্ধ হলে তার বাহিনী পরাজিত হয় এবং তিনি শহীদ হন।

Jessore · 2022

উত্তর

ফরাজী আন্দোলনের প্রবক্তা হলেন হাজী শরীয়তুল্লাহ।

উত্তর

শেরেবাংলা এ. কে. ফজলুল হক একজন শিক্ষাবিদ ছিলেন। তিনি জ্ঞানের মশাল হাতে নিয়ে হাজির হয়েছিলেন। তিনি ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সর্বভারতীয় শিক্ষা সম্মেলন সংগঠক ছিলেন। তিনি ১৯১৩ সালে বঙ্গীয় আইন পরিষদের একটি শিক্ষা পরিকল্পনা পেশ করেন। তিনি বরিশালে চাখার কলেজ, মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজ, শিবগঞ্জের আদিনা ফজলুল হক কলেজ, কলকাতা লেডি ব্রাবোন কলেজ, ঢাকার ইডেন গার্লস কলেজ, কলকাতা ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাছাড়া তার স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক প্রতিষ্ঠিত হয়। শেরেবাংলার অক্লান্ত প্রচেষ্টায় কলকাতা টেইলর হোস্টেল, কারমাইকেল হোস্টেল ও বেকার হোস্টেল প্রতিষ্ঠিত হয়।

উত্তর

উদ্দীপকটি আমার পাঠ্য বইয়ের যে মহান রাজনৈতিক নেতার সাথে মিল রয়েছে তিনি হলেন মহান সংগ্রামী, কৃষক দরদী ও ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান বাঙ্গালীদের নেতা শহীদ তিতুমীর। তিতুমীরের সময়ে বাংলা নিরাহু দরিদ্র কৃষক সম্প্রদায়ের উপর অত্যাচারী জমিদার, নীলকরদের শোষণ ও উৎপীড়ন মারাত্মক আকার ধারণ করেছিল । নীলকুঠিলরা কৃষক সমাজের ওপর নানাভাবে অত্যাচার ও উৎপীড়ন করত। কাজেই এসব অত্যাচারীর জমিদার ও নীলকুঠীয়ালাদের নির্যাতনের হাত থেকে কৃষকদেরকে রক্ষা করার জন্য সংগঠিত করে তিতুমীর প্রতিরোধের ব্যবস্থা করেন। তিনি তাদের সমাজ সচেতনতার পাশাপাশি সামরিক কলাকৌশল সম্পর্কেও শিক্ষাদান করেন। এ প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক সমাজ তিতুমীরের নেতৃত্বে শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ্য প্রতিবাদ শক্তিতে পরিণত হয়। তিনি ইংরেজদের আক্রমণ প্রতিরোধ করার জন্য কলকাতায় নারিকেলবাড়িয়ায় একটি বাঁশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন। এখানে তিনি একটি সুদক্ষ লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। ১৮৩১ সালে ইংরেজ বাহিনী মেজর স্বটের নেতৃত্বে তিতুমীরের বাঁশের কেল্লা আক্রমণ করে। তিতুমীর তার লাঠিয়াল বাহিনী নিয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করে শহীদ হন এবং গোলার আঘাতে বাঁশের কেল্লার পতন হয়। এভাবে শহীদ তিতুমীরের গড়ে ওঠা সুসংগঠিত কৃষক আন্দোলনের পরিসমাপ্তি ঘটে।উদ্দীপকে জনাব সাদমানের মাঝে তিতুমীরের আদর্শ ও কর্মের প্রতিফলন সুস্পষ্ট। তিতুমীরের ন্যায় তিনিও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে জনগণকে অত্যাচারী জমিদার ও মহাজনদের হাত থেকে রক্ষা করতে গিয়ে শহীদ হন। তাই এ কথা নির্দ্বিধায় বলা যায়।উদ্দীপকের জনাব সাদমানের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তি হলেন শহীদ তিতুমীর।

উত্তর

মানুষের সাথে মহান সংগ্রামী নেতা শহীদ তিতুমীর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এবং বাংলা কৃষক মজলুমদের কল্যাণে তারা অবদান অপরিসীম। শহীদ তিতুমীর ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা। তিনি তার গ্রামের দরিদ্র কৃষকদের সাথে নিয়ে অত্যাচারী জমিদার এবং ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে সংঘটিত হয়ে আন্দোলন শুরু করেন। তিতুমীরের নেতৃত্বে কৃষকগণ সঙ্ঘবদ্ধ হয়ে দেশীয় শোষণ এবং নীলকুঠি জুলুমবাজ কুঠিয়ালদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হন। তার নেতৃত্বে কৃষক আন্দোলন ও বারাসাত বিদ্রোহ ছিল ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণ বিদ্রোহ। তার পরিচালিত গণবিদ্রোহ ছিল শোষক জমিদার ও নীলকরদের বিরুদ্ধে এদেশের কৃষক কারিগর শ্রেণীর মুক্তির লড়াই। তার পরিচালিত আন্দোলন ব্রিটিশ সরকারের টনক নড়ে উঠে। তিনি ২৪ পরগনা, নদিয়া এবং ফরিদপুরে বিস্তীর্ণ অঞ্চলে অধিকার নিয়ে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। স্থানীয় জমিদারের নিজস্ব বাহিনী এবং ব্রিটিশ বাহিনীর তিতুমীরের হাতে বেশ কয়েকবার পরাজিত হয়। সুতরাং উদ্দীপকে উল্লিখিত জনাব সাদমানের সাথে মহান সংগ্রামী নেতা শহীদ তিতুমীরের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

প্রশ্ন পাওয়া যায়নি | Prosthuti