উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন রাজনৈতিক নেতার সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকটি আমার পাঠ্য বইয়ের যে মহান রাজনৈতিক নেতার সাথে মিল রয়েছে তিনি হলেন মহান সংগ্রামী, কৃষক দরদী ও ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান বাঙ্গালীদের নেতা শহীদ তিতুমীর। তিতুমীরের সময়ে বাংলা নিরাহু দরিদ্র কৃষক সম্প্রদায়ের উপর অত্যাচারী জমিদার, নীলকরদের শোষণ ও উৎপীড়ন মারাত্মক আকার ধারণ করেছিল । নীলকুঠিলরা কৃষক সমাজের ওপর নানাভাবে অত্যাচার ও উৎপীড়ন করত। কাজেই এসব অত্যাচারীর জমিদার ও নীলকুঠীয়ালাদের নির্যাতনের হাত থেকে কৃষকদেরকে রক্ষা করার জন্য সংগঠিত করে তিতুমীর প্রতিরোধের ব্যবস্থা করেন। তিনি তাদের সমাজ সচেতনতার পাশাপাশি সামরিক কলাকৌশল সম্পর্কেও শিক্ষাদান করেন। এ প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক সমাজ তিতুমীরের নেতৃত্বে শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ্য প্রতিবাদ শক্তিতে পরিণত হয়। তিনি ইংরেজদের আক্রমণ প্রতিরোধ করার জন্য কলকাতায় নারিকেলবাড়িয়ায় একটি বাঁশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন। এখানে তিনি একটি সুদক্ষ লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। ১৮৩১ সালে ইংরেজ বাহিনী মেজর স্বটের নেতৃত্বে তিতুমীরের বাঁশের কেল্লা আক্রমণ করে। তিতুমীর তার লাঠিয়াল বাহিনী নিয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করে শহীদ হন এবং গোলার আঘাতে বাঁশের কেল্লার পতন হয়। এভাবে শহীদ তিতুমীরের গড়ে ওঠা সুসংগঠিত কৃষক আন্দোলনের পরিসমাপ্তি ঘটে।উদ্দীপকে জনাব সাদমানের মাঝে তিতুমীরের আদর্শ ও কর্মের প্রতিফলন সুস্পষ্ট। তিতুমীরের ন্যায় তিনিও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে জনগণকে অত্যাচারী জমিদার ও মহাজনদের হাত থেকে রক্ষা করতে গিয়ে শহীদ হন। তাই এ কথা নির্দ্বিধায় বলা যায়।উদ্দীপকের জনাব সাদমানের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তি হলেন শহীদ তিতুমীর।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন রাজনৈতিক নেতার সাথে মিল রয়েছে? ব্যা…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর