শেয়ারFacebookWhatsApp

মো. সাইফুল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির রাজনীতি ও শিক্ষা ক্ষেত্রে অবদান মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে মো. সাইফুল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিটি হলেন নবাব স্যার সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহ বাংলার ইতিহাসে অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব।তিনি শিক্ষা ক্ষেত্রে যে অবদান রেখেছেন তা তাকে অমর করে রেখেছেন। তিনি উপলব্ধি করেছিলেন যে, শিক্ষার দীক্ষায় মুসলমানরা উন্নত না হলে তারা কোনদিন নিজস্ব সত্তা বজায় রাখতে পারবেনা। তাই তিনি মুসলমানদের জ্ঞান-বিজ্ঞানের প্রসারে তার পিতার নামে ঢাকায় আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করে, যা বর্তমানে বাংলাদেশে বুয়েটে নামে পরিচিত। বঙ্গভঙ্গের সময় তিনি ব্রিটিশ সরকারের সহায়তা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি শুধু শিক্ষা ক্ষেত্রেই নয় বরং রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনে মুসলমানদের অবহেলিত থাকা তিনি মেনে নিতে পারেননি। হিন্দু আধিপত্য থেকে সরে এসে তিনি মুসলমানদের স্বার্থে বঙ্গভঙ্গ প্রণয়নে অক্লান্ত পরিশ্রম করেন। অবশেষে তার প্রত্যক্ষ প্রচেষ্টায় ১৯০৫ সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়। এরপর তিনি রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ হিসেবে মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন করেন। নবাব স্যার সলিমুল্লাহর একান্ত প্রতিষ্ঠায় নিখিল ভারত মুসলিম লীগ গড়ে ওঠে। তিনি মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা প্রণয়নে কার্যকর ভূমিকা পালন করেন। স্পষ্টত নবাব সলিমুল্লাহর অবদান রাজনীতি ও শিক্ষাক্ষেত্রে ছাড়াও সামাজিক ক্ষেত্রে সুবিস্তৃত।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

মো. সাইফুল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির রাজনীতি ও শিক্ষা ক্ষেত্র…

উদ্দীপক

আব্দুল হালিম ও মো. সাইফুল্লাহ একটি অবহেলিত পিছিয়ে পড়া,দুর্দশা গ্রস্থ সম্প্রদায়ের বাসিন্দা। শিক্ষানুরাগ ও পাণ্ডিত্যের জন্য সরকার আব্দুল হালিম কে আইন পরিষদের সদস্য ও বিশ্ববিদ্যালয় পরিচালনার সদস্য নিয়োগ করে। সরকারের আনুকূল্য কাজে লাগিয়ে তিনি নিজ সম্প্রদায়কে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষাসংস্কারমূলক নানান পদক্ষেপ গ্রহণ করেন। মো. সাইফুল্লাহ নবাব পরিবারের সন্তান হলেও নিজ সম্প্রদায়কে শিক্ষিত সচেতন এবং রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যাপক অবদান রেখে স্মরণীয় হয়ে আছেন।

Comilla · 2022

উত্তর

ফরায়েজী আন্দোলনের নেতা হলেন হাজী শরীয়তুল্লাহ।

উত্তর

ব্রিটিশ শোষণের যাঁতাকালে পিষ্ট হয়ে কৃষকরা যখন সর্বস্বান্ত ও দিশেহারা হয়ে পড়ে তখন নিশার আলী ওরফে তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন। তিতুমীরের কৃষক আন্দোলনের মূল লক্ষ্য ছিল নীলকর ও স্থানীয় সামন্ত রাজা -জমিদারদের শোষণ ও নির্যাতন প্রতিহত করা। ইংরেজ সরকারকে একাধিকবার নীলকর ও জমিদারদের স্বেচ্ছাচারিতা সম্পর্কে অভিযোগ জানানো হলেও তাদের উদাসীনতায় ক্ষিপ্ত হয়ে তিতুমীর নিজ বাহিনীকে সংগঠিত করেন। ১৮২৫ সালের তিনি দলবল সহ চব্বিশ পরগনায় কিয়দংশ এবং নদীয়া ও ফরিদপুরের বিভিন্ন অংশের সমন্বয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগী হন। স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় ৮৩ হাজার কৃষক সেনাকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা ইতিহাসে তিতুমীরের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে আব্দুল হালিমের সাথে আমার পঠিত যে রাজনৈতিক ব্যক্তিত্বের মিল রয়েছে তিনি হলেন নওয়াব আব্দুল লতিফ। উনবিংশ শতাব্দীর মাঝামাঝি মুসলমানদের দ্বারা বিপর্যয় নেমে আসে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ, নিপীড়ন ও চক্রান্তে ক্রমশ অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ড থেকে এ অঞ্চলের মানুষ পিছিয়ে পড়েছিল। স্বজাতির এ দুরাবস্থা নওয়াব আব্দুল লতিফকে ভীষণভাবে বিচলিত ও পীড়িত করে। মুসলমানদের একশ্রেণীর আলেম ইংরেজি ভাষা ও পাণ্ডিত্য আলেম শিক্ষাকে নাজায়েজ ঘোষণা করেন। কিন্তু দুর্দৃষ্টিসম্পন্ন নওয়াব আব্দুল লতিফ মুসলমানদের উন্নতিতে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা কে উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তিনি মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা গ্রহণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা পদক্ষেপ নেন। মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতেও অগ্রণী ভূমিকা পালন করেন। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরনের উদ্দেশ্যেও তিনি চেষ্টা চালিয়েছিলেন। মুসলমানদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে তিনি বিভিন্ন স্থানে সবার সম্মতি করে প্রচারণাও চালিয়েছিলেন। উদ্দীপকে আব্দুল হালিমকে শিক্ষানুরাগ ও পান্ডিত্যের জন্য সরকার তাকে আইন পরিষদের সদস্য ও বিশ্ববিদ্যালয় পরিচালনা সদস্য হিসেবে নিয়োগ করেন। তিনি এই সুযোগকে কাজে লাগিয়ে নিজ সম্প্রদায়কে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রয়াস চালান। উক্ত আব্দুল হালিমের কাজে স্পষ্ট নওয়াব আব্দুল লতিফের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকে মো. সাইফুল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিটি হলেন নবাব স্যার সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহ বাংলার ইতিহাসে অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব।তিনি শিক্ষা ক্ষেত্রে যে অবদান রেখেছেন তা তাকে অমর করে রেখেছেন। তিনি উপলব্ধি করেছিলেন যে, শিক্ষার দীক্ষায় মুসলমানরা উন্নত না হলে তারা কোনদিন নিজস্ব সত্তা বজায় রাখতে পারবেনা। তাই তিনি মুসলমানদের জ্ঞান-বিজ্ঞানের প্রসারে তার পিতার নামে ঢাকায় আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করে, যা বর্তমানে বাংলাদেশে বুয়েটে নামে পরিচিত। বঙ্গভঙ্গের সময় তিনি ব্রিটিশ সরকারের সহায়তা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি শুধু শিক্ষা ক্ষেত্রেই নয় বরং রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনে মুসলমানদের অবহেলিত থাকা তিনি মেনে নিতে পারেননি। হিন্দু আধিপত্য থেকে সরে এসে তিনি মুসলমানদের স্বার্থে বঙ্গভঙ্গ প্রণয়নে অক্লান্ত পরিশ্রম করেন। অবশেষে তার প্রত্যক্ষ প্রচেষ্টায় ১৯০৫ সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়। এরপর তিনি রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ হিসেবে মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন করেন। নবাব স্যার সলিমুল্লাহর একান্ত প্রতিষ্ঠায় নিখিল ভারত মুসলিম লীগ গড়ে ওঠে। তিনি মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা প্রণয়নে কার্যকর ভূমিকা পালন করেন। স্পষ্টত নবাব সলিমুল্লাহর অবদান রাজনীতি ও শিক্ষাক্ষেত্রে ছাড়াও সামাজিক ক্ষেত্রে সুবিস্তৃত।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।