শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন রাজনৈতিক ব্যক্তিত্বের ইঙ্গিত রয়েছে? তাকে কেন গণতন্ত্রের মানসপুত্র বলা হয়? ব্যাখ্যা কর।

উত্তর: রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে আমার পাঠ্যপুস্তকের যে রাজনৈতিক ব্যক্তিত্বের ইঙ্গিত রয়েছে তা হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কেননা হোসেন শহীদ সোহরাওয়ার্দী লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে দেশে ফিরে রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি জনগণের কল্যাণে বিশেষ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় অনেক অবদান রাখার কারণে তাকে গণতন্ত্রের মানসপুত্র বলে অভিহিত হয়, যা হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে নির্দেশ করে। সংসদীয় গণতান্ত্রিক ঐতিহ্য ও রীতিনীতি, আইনের শাসন, আইনসভার সার্বভৌমত্ব এবং নিয়ম তান্ত্রিক রাজনীতির প্রতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিল অসামান্য শ্রদ্ধাবোধ। তিনি পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলের স্রষ্টা। তিনি বিশ্বাস করতেন শক্তিশালী বিরোধী দল ব্যতীত গণতন্ত্র অর্থহীন। শত প্রলোভন ও নির্যাতনের মুখেও গণতন্ত্রের প্রতি তিনি ছিলেন আপসহীন যোদ্ধা। শহীদ সোহরাওয়ারদী ছিলেন নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। এজন্য তিনি বলেছিলেন ষড়যন্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করিনা, আমার একমাত্র ভরসা হচ্ছে গণতন্ত্র আর গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতন্ত্রই আমার জীবনের মূলমন্ত্র। শাসনতন্ত্রের প্রশ্নের জনগণের রায়ই আমার শেষ কথা। উগ্র, হটকারী ও ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। তিনি বিশ্বাস করতেন বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী। তিনি সারা জীবন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ভাত ও ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তাই হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তোমার পাঠ্যপুস্তকের কো…

উদ্দীপক

তাপস লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে দেশে ফিরে আসেন। দেশে এসে রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি জনগণের কল্যাণে বিশেষ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় অনেক অবদান রাখেন। তার কর্মময় জীবন মূল্যায়ন করে তাকে গণতন্ত্রের মানসপুত্র বলে অবহিত করা হয়।

Comilla · 2022

উত্তর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের প্রত্যাবর্তন করেন।

উত্তর

যে মহান আদর্শের উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতার জন্য এক ঐতিহাসিক সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, সেই আদর্শ বাস্তবায়নের উদ্দেশ্যে সংবিধানের রাষ্ট্র পরিচালনার যে নীতি সংযোজন করা হয়েছে তাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ১৯৭২ সালের সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এ চারটি নীতির উল্লেখ রয়েছে।সংবিধানে ১০,১১ও১২ নং অনুচ্ছেদে এসব নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে।

উত্তর

রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে আমার পাঠ্যপুস্তকের যে রাজনৈতিক ব্যক্তিত্বের ইঙ্গিত রয়েছে তা হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কেননা হোসেন শহীদ সোহরাওয়ার্দী লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে দেশে ফিরে রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি জনগণের কল্যাণে বিশেষ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় অনেক অবদান রাখার কারণে তাকে গণতন্ত্রের মানসপুত্র বলে অভিহিত হয়, যা হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে নির্দেশ করে। সংসদীয় গণতান্ত্রিক ঐতিহ্য ও রীতিনীতি, আইনের শাসন, আইনসভার সার্বভৌমত্ব এবং নিয়ম তান্ত্রিক রাজনীতির প্রতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিল অসামান্য শ্রদ্ধাবোধ। তিনি পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলের স্রষ্টা। তিনি বিশ্বাস করতেন শক্তিশালী বিরোধী দল ব্যতীত গণতন্ত্র অর্থহীন। শত প্রলোভন ও নির্যাতনের মুখেও গণতন্ত্রের প্রতি তিনি ছিলেন আপসহীন যোদ্ধা। শহীদ সোহরাওয়ারদী ছিলেন নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। এজন্য তিনি বলেছিলেন ষড়যন্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করিনা, আমার একমাত্র ভরসা হচ্ছে গণতন্ত্র আর গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতন্ত্রই আমার জীবনের মূলমন্ত্র। শাসনতন্ত্রের প্রশ্নের জনগণের রায়ই আমার শেষ কথা। উগ্র, হটকারী ও ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। তিনি বিশ্বাস করতেন বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী। তিনি সারা জীবন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ভাত ও ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তাই হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়।

উত্তর

হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের জনক ছিলেন।রাজনীতিতে গণতান্ত্রিক ধারা রচনা করার মানসে তিনি পাকিস্তানে প্রথম শক্তিশালী বিরোধীদলের উদ্ভব ঘটন।১৯৫৪ সালের সাধারণ নির্বাচনের পর পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাতারাতির রদবদলের ফলে এক ভীষন রাজনৈতিক অনিশ্চয়তা নেমে আসে। ১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর সোহরাবদ্দী পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাজনীতিতে স্থিতিশীলতা আনয়নের প্রচেষ্টা চালান। গণতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধাবোধ পোষণ করতেন বলে তিনি বলতেন, কোন ব্যক্তির খেয়ালের উপর নয় বরং জনগণের ইচ্ছায় সরকারের নীতির ভিত্তি হবে। গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন সংগ্রামী। তিনি যে আন্দোলন করেছিলেন তার শেষ দেখে যেতে পারেননি। কিন্তু সেই আন্দোলনের সিঁড়ি বেয়ে ১৯৬৯ এর গণ আন্দোলন গণতন্ত্র বিরোধী শক্তিকে বাংলার মাটি হতে উৎখাত করেছিল। তার রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের আপামর জনসাধারণ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করেছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। সোহরাবতী বাংলার গণমানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেছেন। তাই তার অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।