উক্ত নেতার রাজনৈতিক অবদান আলোচনা কর।
উত্তর: উক্ত নেতা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক অবদান অনস্বীকার্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি। তার নেতৃত্বগুণ ছিল অনন্য সাধারণ। তার সম্মোহনী ক্ষমতা, একাগ্রতা, জনস্বার্থ চিন্তা আর গণতান্ত্রিক মনোভাব তাকে এক মহান নেতার পরিণত করেছিল। পাকিস্তানি সামরিক শাসনের যাতা কালের সব রাজনৈতিক নেতারা সেখানে অষ্টেপৃষ্ঠে কোনমতে রাজনীতির মাঠে লড়াই করেছিল তখন বঙ্গবন্ধু ছিলেন আপসহীন এক সংগ্রামী নেতা। অন্যায়ের বিরুদ্ধে তিনি বারবার তার তর্জনী উঁচু করে পাকিস্তানে দুঃশাসনের দিকে ট্টিগার নিক্ষেপ করেছেন। তাতেই ভিত কেঁপে উঠেছে সামরিক জান্তা সরকার। ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ছয় দফা এমনই একটা তীর ছিল। বাঙালি স্বার্থ শাসনের দাবি সংবলিত ছয় দফা আন্দোলনে বাঙালি কে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। বাঙালি নিজেদের পরিচয় নিজেদের করণীয় সম্পর্কে ধারণা লাভ করে। বঙ্গবন্ধুকে এর জন্য কারাবরণ করতে হয়েছে ১৯৬৮ সালের আগরতলা মামলায় আটক হয়ে। বঙ্গবন্ধুকে জেল মুক্ত করতে এ সময় বাঙালি আন্দোলন শুরু করে যা গণঅভ্যুত্থানের রূপ নেয়। ১৯৭০ সালের নির্বাচন বঙ্গবন্ধু ও তার দল নিয়োগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকে। এ সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের অসহযোগ আন্দোলন শুরু হয়। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের বঙ্গবন্ধু বাঙালি কে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হতে বলেন। বাঙালি নিজেদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা প্রস্তুত গ্রহণ করেন। তার একটি ঘোষণায় বাঙালি মুক্তিযুদ্ধের অসীম সহযোগিতায় ঝাঁপিয়ে পড়ে।যার ফলাফল মাত্র নয় মাসে বাংলার স্বাধীনতা অর্জন। পরিশেষে বলা যায় বাঙালির মধ্যে যে একাত্ম বা জাতীয়তাবাদী চেতনার জন্ম হয়েছে তা একদিনে জন্মলাভ করেনি। এর পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সব থেকে বেশি। তার সম্মানের নেতৃত্ব কোন বাঙালির মধ্যে দেশপ্রেম জাগ্রত করে কঠিন জাতীয়তাবাদী চেতনার জন্ম দিয়েছে। যা স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত নেতার রাজনৈতিক অবদান আলোচনা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর