আব্দুল হালিমের সাথে তোমার পঠিত যে রাজনৈতিক ব্যক্তিত্বের মিল রয়েছে তার অবদান ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আব্দুল হালিমের সাথে আমার পঠিত যে রাজনৈতিক ব্যক্তিত্বের মিল রয়েছে তিনি হলেন নওয়াব আব্দুল লতিফ। উনবিংশ শতাব্দীর মাঝামাঝি মুসলমানদের দ্বারা বিপর্যয় নেমে আসে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ, নিপীড়ন ও চক্রান্তে ক্রমশ অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ড থেকে এ অঞ্চলের মানুষ পিছিয়ে পড়েছিল। স্বজাতির এ দুরাবস্থা নওয়াব আব্দুল লতিফকে ভীষণভাবে বিচলিত ও পীড়িত করে। মুসলমানদের একশ্রেণীর আলেম ইংরেজি ভাষা ও পাণ্ডিত্য আলেম শিক্ষাকে নাজায়েজ ঘোষণা করেন। কিন্তু দুর্দৃষ্টিসম্পন্ন নওয়াব আব্দুল লতিফ মুসলমানদের উন্নতিতে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা কে উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তিনি মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা গ্রহণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা পদক্ষেপ নেন। মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতেও অগ্রণী ভূমিকা পালন করেন। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরনের উদ্দেশ্যেও তিনি চেষ্টা চালিয়েছিলেন। মুসলমানদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে তিনি বিভিন্ন স্থানে সবার সম্মতি করে প্রচারণাও চালিয়েছিলেন। উদ্দীপকে আব্দুল হালিমকে শিক্ষানুরাগ ও পান্ডিত্যের জন্য সরকার তাকে আইন পরিষদের সদস্য ও বিশ্ববিদ্যালয় পরিচালনা সদস্য হিসেবে নিয়োগ করেন। তিনি এই সুযোগকে কাজে লাগিয়ে নিজ সম্প্রদায়কে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রয়াস চালান। উক্ত আব্দুল হালিমের কাজে স্পষ্ট নওয়াব আব্দুল লতিফের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
আব্দুল হালিমের সাথে তোমার পঠিত যে রাজনৈতিক ব্যক্তিত্বের মিল রয়েছে …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর