বাংলাদেশ স্বাধীনতা অর্জনে উক্ত নেতার অবদান মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশ স্বাধীনতা অর্জনে উক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম। বাংলাদেশ স্বাধীনতা অর্জন কোন একদিনের ফসল নয়। ১৯৪৭ সালের পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের জনগণ পাকিস্তানি শাসকদের যাঁতাকালে পিষ্ট হতে থাকে।বাঙালি জনগণ সকল ক্ষেত্রে তাদের অধিকার হতে বঞ্চিত হতে থাকে। মূলত বাংলাদেশের স্বাধীনতার বিজ রোপিত হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে। এরপর ধারাবাহিকভাবে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২ সালের শিক্ষা আন্দোলন, ৬৬ সালের ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ সালের নির্বাচন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশ নামক মহাকাব্যের সৃষ্টি। এই সুদীর্ঘ ইতিহাস কে সম্মোহনী ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে যিনি সমৃদ্ধ করেছেন তিনি হলেন বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে। তৎকালীন নিপীড়িত বাঙ্গালীদেরকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা সুফল সম্পর্কে সচেতন করতে শেখ মুজিবুর রহমানের অবদান লিখে ভাষায় প্রকাশ করা অসম্ভব। বাংলাদেশ ও বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার আন্দোলন তাকে একাধিকবার কারাবরণ করতেও হয়। একটি পরাধীন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্রে রূপান্তর করার জন্য প্রয়োজন সাহস,যোগ্যতা, শুকৌশলী কূটনৈতিক দক্ষতা এবং সম্মোহনী ক্ষমতা। এর সবই বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকান্ডের দিক ফুটিয়ে তুলে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে বাঙালি অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রাম করতে থাকেন। তার সম্মানের নেতৃত্বের ফলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ডের অভ্যুদয় ঘটে। এজন্য স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশ স্বাধীনতা অর্জনে উক্ত নেতার অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর