শিক্ষা বিস্তারে বর্ণিত রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান মূল্যায়ন কর।
উত্তর: শিক্ষা বিস্তারে উদ্দীপকে বর্নিত রাজনৈতিক ব্যাক্তিত্ব অর্থাৎ নবাব স্যার সলিমুল্লাহ অবদান অবিস্মরণীয়। নওয়াব স্যার সলিমুল্লাহ বাংলার ইতিহাসে অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও শিক্ষাক্ষেএে তার অবদান তাকে অমর করে রেখেছে। তিনি উপলব্ধি করেছিলেন যে শিক্ষা-দীক্ষায় মুসলমানরা উন্নত না হলে কোনদিন নিজস্ব সত্তা বজায় রাখতে পারবেনা। এজন্য উপমহাদেশে তিনি শিক্ষা কাঠামোর ভিত্তি রচনায় নিবিষ্ট ছিলেন। তিনি ১৯০৬ সালে মাদ্রাসা শিক্ষা সংস্কারের লক্ষ্যে সরকারের কাছে রিপোর্ট পেশ করেন। ১৯০৮ সালে পূর্ববঙ্গ ও আসাম সরকারের নারী শিক্ষা কমিটির সদস্য ও মুসলিম নারী শিক্ষা সাব কমিটির সভাপতি হন। ১৯০৯ সালে মাদ্রাসা শিক্ষা সংস্কার কমিটির সদস্য ছিলেন। ১৯১৪ সালে মুসলিমদের শিক্ষার বিষয়ে গঠিত হার্নেল কমিটির তিনি সদস্য ছিলেন। তিনি ১৯০২ সালে মুসলমানদের জ্ঞান-বিজ্ঞানের প্রসারে তার পিতার নামে ঢাকায় আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন। এ শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট নামে পরিচিত। বঙ্গভঙ্গের পর ব্রিটিশ সরকারের সহায়তায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অঞ্চলের মানুষদের চিকিৎসা সেবার জন্য মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠায় তিনি অনন্য ভূমিকা পালন করেন। তার অবদানে স্বীকৃত হিসেবে হাসপাতালটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে পরিচিত পেয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমান ছাত্রদের আবাসিক সমস্যার সমাধানের জন্য একটি মুসলিম হল প্রতিষ্ঠিত হয়েছিল যা সলিমুল্লাহ প্রতি সম্মানার্থে সলিমুল্লাহ মুসলিম হল নামে নামকরণ করা হয়েছে। এছাড়া সলিমুল্লাহ এতিমখানা তার সমাজ সেবামূলক কাজের দৃষ্টান্ত। পরিশেষে বলা যায় শিক্ষা বিস্তারে নবাব সলিমুল্লাহর অবদান তৎকালীন মুসলমান শ্রেণীর উন্নতি ও বিকাশে যথেষ্ট ভূমিকা রেখেছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
শিক্ষা বিস্তারে বর্ণিত রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর