গণতন্ত্র প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সংসদীয় গণতান্ত্রিক ঐতিহ্য ও রীতিনীতি, আইনের শাসন, আইনসভার সার্বভৌমত্ব এবং নিয়ন্ত্রান্তিক রাজনীতির প্রতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিল অসামান্য শ্রদ্ধাবোধ। তিনি পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলের স্রষ্টা। তিনি বিশ্বাস করতেন শক্তিশালী বিরোধীদল ব্যতীত গণতন্ত্র অর্থহীন। শত প্রলোভন ও নির্যাতনের মুখেও গণতন্ত্রের প্রতি তিনি ছিলেন আপসহীন যোদ্ধা। শহীদ সোহরাওয়ার্দী ছিলেন নিয়ম তান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। এজন্য তিনি বলেছিলেন ষড়যন্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করিনা, আমার একমাত্র ভরসা হচ্ছে গণতন্ত্র আর গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতন্ত্রী আমার জীবনের মূল মন্ত্র। শাসনতন্ত্রের প্রশ্নের জনগণের রায় আমার শেষ কথা। তিনি বিশ্বাস করতেন বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী। তিনি সারাজীবন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ভাত ও ভোটের অধিকার আদায়ের জনসংগ্রাম করেছেন।তিনি তার জীবন সায়াহ্নে এসে গণতন্ত্র সফলতা দেখে যেতে না পারলেও সেসব অবদানে সিঁড়ি বেয়ে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের ফসল হয়েছিল। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে অদ্যাবধি বাংলার মানুষ গণতন্ত্রের সুফল ভোগ করতে সক্ষম হয়েছে। এসব কারণে গণতন্ত্রের অগ্রযাত্রায় তার অবদানকে মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয় এবং তাকে গণতন্ত্রের মানসপুত্র উপাধিতে ভূষিত করা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
গণতন্ত্র প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকা আ…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর