উদ্দীপকে ইঙ্গিত পূর্ণ ত্রাণকর্তা সাথে তোমার পঠিত যে মহান নেতা সাদৃশ্য রয়েছে তার রাজনৈতিক অবদান ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিত পূর্ণ ত্রাণকর্তার সাথে আমার পঠিত মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সভ্যতার সংকট প্রবন্ধে এমন এক মহান নেতার আগমন প্রত্যাশা করেছেন যিনি এসে চরম আশ্বাসের কথা শোনাবে, যিনি আসবেন পূর্ব দিগন্ত থেকে। রবি ঠাকুরের সেই মহান নেতা আসেন তার দৈববাণী নিয়ে ১৯৭১ সালের ৭ মার্চে । এরূপ বর্ণনায় আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিরোধ প্রকাশ পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজনৈতিক সংকটে মহান ত্রাণকর্তা। তিনি আমাদের জাতির পিতা ও স্বাধীনতার ঘোষক। যার আবির্ভাবে বাংলাদেশের প্রতি তৎকালীন পশ্চিম পাকিস্তানের ষড়যন্ত্রের দেয়াল ভাঙ্গন সৃষ্টি হয়। যার ঐতিহাসিক ভাষনে বাঙালি স্বাধীনতার পথ ধাবিত হয়। বাংলাদেশের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক অবদান ছিল অপরিসীম। তার রাজনৈতিক অবদান ছিল এদেশের জন্য এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য।তার সারা জীবনের কর্মকাণ্ড, আন্দোলন সংগ্রাম নির্দেশিত হয়েছে বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে।এ লক্ষণ নিয়ে তিনি ১৯৪৮ সালে ছাত্রলীগ এবং ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাছাড়া ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহ এক সম্মেলনে পূর্ব পাকিস্তানের মুক্তির সনদ ৬ দফা দাবি তুলে ধরেন। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতা অর্জনে একচ্ছত্র ভূমিকা পালন করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের ২৪ বছরের মধ্যে ১২ বছর তিনি কারাগারে কাটিয়েছেন। আন্দোলন সংগ্রামের পথ ধরে ১৯৭১ সালের ৭ মার্চ তার ঐতিহাসিক ভাষণে তিনি মুক্তিযুদ্ধের ডাক দেন। তার এই সংগ্রামে মানুষ সাড়া দিয়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। তার এরূপ রাজনৈতিক অবদান তাই কোনদিন ভুলবার নয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিত পূর্ণ ত্রাণকর্তা সাথে তোমার পঠিত যে মহান নেতা সাদৃশ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর