উদ্দীপকের যে প্রস্তাবের কথা বলা হয়েছে, তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে যে প্রসাবের কথা বলা হয়েছে সেটি হল শেরেবাংলা এ. কে. ফজলুল হক কর্তৃক উত্থাপিত লাহোর প্রস্তাব। মানবদরদী,অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত। ব্রিটিশ ভারতের রাজনীতি বিশেষ করে তদানীন্তন, অবিভক্ত বাংলার রাজনীতিতে তিনি ছিলেন রাজনৈতিক বৃক্ষ বট তথা উজ্জ্বল নক্ষত্র। মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত তিনি ছিলেন একজন খাটি বাঙালি। হিন্দু মুসলমান সব জনগণের কল্যাণে স্বপ্ন তিনি সবসময় বিদায় লালন করতেন। ১৯৩৭ সালের সাধারণ নির্বাচনের পর হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা চরম আকার ধারণ করলে মুসলমানের পৃথক তাপস বমির কথা চিন্তা করে থাকে। বাঙালির পৃথক রাজনৈতিক অস্তিত্ব প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ১৯৪০ সালের ২৩ মার্চ শেরে বাংলা এ. কে. ফজলুল হক কর্তৃক উত্থাপিত হয় লাহোর প্রস্তাব। এ প্রস্তাবের মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি পৃথক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উঠে আসে। এজন্য বলা হয়, লাহোর প্রস্তাবের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল। কারণ তার সুযোগ্য নেতৃত্বের কারণে উত্থাপিত এ লাহোর প্রস্তাবের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের যে বীজ অঙ্কুরিত হয়েছিল তাই পরবর্তীকালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে সুদৃঢ় হয়ে ওঠে এবং বাঙ্গালীদেরকে স্বাধীনতার দিকে ত্বরান্বিত করে। তাই বলা যায়, শেরে বাংলা ফজলুল হক কর্তৃক উত্থাপিত এ লাহোর প্রস্তাব এর গুরুত্ব অপরিসীম যার মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের যে প্রস্তাবের কথা বলা হয়েছে, তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর