উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির রাজনৈতিক অবদান মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যক্তি বলতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে বোঝানো হয়েছে। তিনি ছিলেন ক্ষণজন্মা রাজনৈতিক ব্যক্তিত্ব। সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত বর্ণাঢ্য। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে তিনি স্বাধীন অবিভক্ত বাংলার দাবি জানান যা উদ্দীপকের 'X [গণিত] এর ভূমিকা কে উন্মোচন করে। গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল তার একমাত্র ভরসা। তার জীবনের মূল মন্ত্র ছিল গণতন্ত্র। জনগণের রায়ের প্রতি তিনি সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন। বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী -এটি ছিল তার একমাত্র বিশ্বাস। উদ্দীপকেও এই বিষয়টি উপস্থাপিত হয়েছে। গণতন্ত্রের প্রতি তার এরূপ শ্রদ্ধা বোধের জন্য তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। তার জীবন পর্যালোচনা করলে এসব বিষয়গুলোর সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করা যায়। তার এসব বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের আলোচ্য ব্যক্তির জীবনদৃষ্টির সাথে ও মিলে যায়। সাংগঠনিক ক্ষমতার জোরে ১৯৩৭ সালের নির্বাচনে মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী বঙ্গভঙ্গের পরিণতি উপলব্ধি করে এবং বিরোধিতা করেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার স্বপ্নদ্রষ্টা। কেননা, দূরদর্শী হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলার বিভক্তির ভয়ানক পরিণতি উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তা অনুভব করে ১৯৪৯ সালে গঠন করেন আওয়ামী মুসলিম লীগ। ১৯৫৪ সালের নির্বাচনে এ দল জয়লাভ করে। জনগণের কল্যাণ সাধনের উদ্দেশ্যে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে ও প্রচেষ্টা চালান। তার জীবনের মূলমন্ত্র ছিল গণতন্ত্র। এভাবেই তিনি রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির রাজনৈতিক অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর