উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মিল রয়েছে। শিক্ষাজীবনে এম এ পাস করে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে তিনি ১৯১১ সালের লন্ডন গমন করেন। সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হতে অনার্স সহ বিএসসি ও বি এস এল ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবনে কৃতিত্বের পাশাপাশি রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি অবিভক্ত বাংলার আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেন। তিনি পাকিস্তানের রাজনীতিতে গণতান্ত্রিক ধারা সূচনার মাধ্যমে শক্তিশালী ভূমিকা পালন করেন। অপূর্ব সাংগঠনিক ক্ষমতা ও দক্ষতার অধিকারী হিসেবে তিনি পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ রাজনৈতিক নেতাদের মাঝে অন্যতম ছিলেন। তিনি ১৯২০ সালের খেলাফত আন্দোলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি মুসলিম লীগে যুব সংগঠন গঠন করেন। তিনি বঙ্গভঙ্গের পরিবর্তে হিন্দু-মুসলিমদের অবিভক্ত স্বাধীন বঙ্গ দাবির পক্ষে মত দেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী আওয়ামী লীগ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। সর্বোপরি উদ্দীপকে জনাব 'X [গণিত] এর মতো হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতান্ত্রিক রাজনীতির পুরোধা এবং গণতন্ত্রের মানসপুত্র।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের মিল আছে? ব্যাখ্…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর