উদ্দীপকের নেলসন মেন্ডেলার সাথে তোমার পঠিত বইয়ের কোন নেতার সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার সাথে আমার পঠিত বইয়ের যে নেতা সাদৃশ্য আছে তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদান ছিল অসামান্য। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সকল কর্মকাণ্ড, আন্দোলন সংগ্রাম নির্দেশিত হয়েছে বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে। এ লক্ষ্য নিয়ে তিনি ১৯৪৮ সালের ছাত্রলীগ এবং ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতা ঘোষণা ও স্বাধীনতা অর্জনের একচ্ছত্র ভূমিকা পালন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের ২৪ বছরের শাসনেরর ১২ বছর তিনি কারা কারা কাটিয়েছেন। ২৫ মার্চ নিরস্ত্র বাঙ্গালীদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর সশস্ত্র আক্রমণ চালালে গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে ২৬ মার্চ প্রথম প্রহরে (২৫ শে মার্চ রাত বারোটার পর) বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেন। উদ্দীপকে নেলসন মেন্ডেলার মতো দীর্ঘ সংগ্রামের পথ ধরে ১৯৭১ সালের ৭ মার্চ তার ঐতিহাসিক ভাষনে তিনি মুক্তিযুদ্ধের ডাক দেন। তার নেতৃত্বেই আমাদের মুক্তিযুদ্ধে পরিচালিত হয়। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তার অদম্য সাহস ও সম্মোহনী নেতৃত্বেই আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন মুক্তিযুদ্ধের মহানায়ক ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি। সুতরাং বলা যায় উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদৃশ্য রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের নেলসন মেন্ডেলার সাথে তোমার পঠিত বইয়ের কোন নেতার সাদৃশ্য …
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর