উদ্দীপকের শেষাংশে উল্লিখিত কর্মকান্ড কৃষকদের ভাগ্যোন্নয়নে কীভাবে ভূমিকা রেখেছিল বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকের শেষাংশে উল্লেখিত কর্মকাণ্ড অর্থাৎ কৃষি ঋণ আইন ও ঋণ শালিশ বোর্ড কৃষকদের ভাগ্য উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখেছিল। 'বাংলার কৃষক, কৃষকের বাংলা' একথাটি শেরে বাংলা এ. কে. ফজলুল হক মনেপ্রণে বিশ্বাস করতেন। তিনি জননেতা বাংলার কৃষককুলের মুক্তি ব্যতীত বাংলার মুক্তি সম্ভব নয়। তাই তিনি অশিক্ষিত কৃষকদেরকে সচেতন করে তোলার জন্য কৃষক-প্রজা আন্দোলন গড়ে তোলেন। অসহায় কৃষকদের সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষার জন্য তিনি ১৯১৩ সালে বঙ্গীয় কৃষিঋণ আইন পাস করেন। এছাড়া তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ১৯৩৭ সালের বোর্ড গঠন করেন, যার ফলে কৃষকদের ঋণভার লাঘব হয়। ১৯৩৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হওয়ার পর জমির উপর কৃষকদের স্বত্ব প্রতিষ্ঠিত হয়। এ আইনের ফলেই জমিদারি প্রথার অবসান হয়। সুদখোর মহাজনদের চক্রবৃদ্ধি সুদ বন্ধ করার জন্য তিনি ১৯৪০ সালে মহাজনি আইন পাশ করেন। তাছাড়া জমিদারি প্রথার উচ্ছেদের জন্য তিনি ফ্লাউড কমিশনও গঠন করেন। মোটকথা বাংলার কৃষকদের ভাগ্যোন্নয়নে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার সুদূরপ্রসারী ভূমিকার জন্য কৃষকরা মুক্তির পথ পেয়ে যায়। উদ্দীপকের শেষাংশে 'ক' নেতার আন্তরিক প্রচেষ্টা ও শেরেবাংলা এ.কে. ফজলুল হক এর প্রচেষ্টা একই, দুজনই একই আদর্শে অনুপ্রাণিত হয়ে কৃষকদের পাশে দাঁড়িয়ে ছিলেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষাংশে উল্লিখিত কর্মকান্ড কৃষকদের ভাগ্যোন্নয়নে কীভাবে ভূ…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর