একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার তার অবদান মূল্যায়ন কর।
উত্তর: একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্দীপকে মহান নেতা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম। স্বাধীন বাংলাদেশ দৃষ্টিতে উল্লেখিত নেতার অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা প্রশংসনীয় ও তাৎপর্যপূর্ণ। তিনি তার ভূমিকার জন্যই স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা হিসেবে মর্যাদা লাভ করেছেন। উদ্দীপকে উপস্থাপিত তথ্য গুলোর মাধ্যমে তার রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন সহ সকল রাজনৈতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে এক জাতীয় সম্মেলনে বাঙালির জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি উপস্থাপন করেন। ১৯৬৬ সাল থেকে শেখ মুজিবুর পূর্ব বাংলার জাতীয় নেতা হিসেবে মুখ্য ভূমিকা পালন করেন। ১৯৬৮ সালের ১৯ জানুয়ারি প্রায় পৌনে দুই বছর কারাবাস শেষে মুক্ত হয়ে বের হতেই আইয়ুব সরকার শেখ মুজিবুর ও আরো ৩৪ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা (রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য) ১৯৬৮ দায়ের করে। প্রধান আসামি শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের ২৮ জানুয়ারি এক দীর্ঘ জবানবন্দিতে তার সংগ্রামী নিয়ম তান্ত্রিক রাজনীতি ও পূর্ব বাংলার প্রতি শাসকগোষ্ঠীর উপেক্ষা, শোষণ, বাঞ্ছনা ও অপশাসনের বিষয় নিজেদের ও তাদের দলের দৃষ্টিভঙ্গি বিবেচনায় আনেন। এরপর ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন,ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্যময় ভাষণ ও স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য অংশ। বঙ্গবন্ধুর সমগ্র জীবন রাজনীতিতে জড়িয়ে ছিল। সমগ্র বাঙালির চোখে তিনি স্মৃতিময় বাংলাদেশ। তার নেতৃত্বে দিশেহারা বাঙালি সঠিক পথের সন্ধান লাভ করে এবং প্রত্যক্ষ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে। তাই বলা যায়, স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে তারা অবদান অপরিসীম।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার তার অবদান মূল্যায়ন কর।
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর