উক্ত মহান নেতা ও বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাঁথা -ব্যাখ্যা কর।
উত্তর: উক্ত মহান নেতা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাথা -উক্তিটি যথার্থ। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের জন্য উক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আপসহীন। বাংলাদেশের স্বাধীনতা অর্জন কোন একদিনের ফসল নয়। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশ জনগণ পাকিস্তানের শাসকদের যাঁতাকলে পিষ্ঠ হতে থাকে। বাঙালি জনগণ সকল ক্ষেত্রে তাদের অধিকার হতে বঞ্চিত হতে থাকে। মূলত বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে। এরপর ধারাবাহিকভাবে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন, '৬২সালের শিক্ষা আন্দোলন, '৬৬সালের ৬ দফা আন্দোলন, '৬৯ এর গণঅভ্যুত্থান, '৭০সালের নির্বাচন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক মহাকাব্যের সৃষ্টি। আর এ সুদীর্ঘ ইতিহাসকে সম্মোহনী ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে যিনি সমৃদ্ধ করেছেন তিনি হলেন বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে বাঙালি জাতির স্বাধীনতা অর্জন করে। তৎকালীন নিপীড়িত বাঙ্গালীদের কে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার সুফল সম্পর্কে সচেতন করতে শেখ মুজিবুর রহমানের অবদান লিখে ভাষায় প্রকাশ অসম্ভব। বাংলাদেশ ও বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাকে একাধিকবার কারাবরণও করতে হয়। একটি পরাধীন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্রে রূপান্তর করার জন্য প্রয়োজন সাহস, যোগ্যতা, সুকৌশলী কূটনৈতিক দক্ষতা এবং সম্মোহনী ক্ষমতা। এর সবই বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকাণ্ড ফুটে উঠে এবং তিনি বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করায় পুরোপুরি সক্ষম হয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জনের ত্যাগ পর্যন্ত পাকিস্তানি শাসকগোষ্ঠী প্রতিটি ক্ষেত্রে বাঙ্গালীদের শোষণ করতে থাকে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে বাঙালির অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম করতে থাকেন। তার সম্মানে নেতৃত্বের ফলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ডের অভ্যুদয় ঘটে। এইজন্য স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অবদান ছিল স্মরণীয় হয়ে থাকবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত মহান নেতা ও বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাঁথা -ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর