উদ্দীপকে কোন মহান নেতার রাজনৈতিক জীবনের প্রতি ইঙ্গিত করা হয়েছে?ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যে মহান নেতার রাজনৈতিক জীবনের প্রতি ইঙ্গিত করা হয়েছে তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে। তার শিক্ষা ও কর্মজীবন অতন্ত্য ঘটনাবহুল। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রতিবাদী এবং অন্যায়ের সাথে তিনি কখনো আপস করেননি। তার আপসহীন রাজনৈতিক জীবন শুরু হয়েছিল মিশনারি স্কুলে পড়ার সময় থেকেই। গোপালগঞ্জ মিশন স্কুল পর পরিদর্শনে আসা শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা এ. কে. ফজলুল হকের পথ রোধ করে তিনি স্কুল বোডিং-এর ছাদ মেরামতের দাবি জানান। কলকাতা ইসলামিয়া কলেজে পড়ার সময় বেকার হোস্টেলে থাকতেই তার অসাধারণ সাংগঠনিক ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে। ১৯৪৭ থেকে ১৯৭১ সালের মধ্যবর্তী সময়ের রাজনীতিতে তিনি সক্রিয়ভাবে যুক্ত থেকে রাষ্ট্রভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ছাত্র আন্দোলন, ছয় দফা দাবি উত্থাপন, ৬৯ এর গণঅভ্যুত্থান সহ প্রতিক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখেন। তারে আপোষহীন ও প্রতিবাদী রাজনীতির জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় পর্যন্ত সময়ে প্রায় চোদ্দ বছর কারা বরণ করতে বাধ্য হয়েছেন, যা তার জীবনের এক চতুর্থাংশ সময়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণের উদ্বুদ্ধ জনতা ২৬ শে মার্চ স্বাধীনতা ঘোষণা শোনা মাত্রই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আর নয় মাস রক্ত খেয়ে যুদ্ধের মাধ্যমে অর্জন করে লাল সবুজের বাংলাদেশ। উদ্দীপকে ইঙ্গিত পুনর নেতার বৈশিষ্ট্য শেখ মুজিবুর রহমানের ছায়াপথ ঘটেছে। কেননা ছোটবেলা থেকে প্রতিবাদী ও আপসহীন হওয়া জীবনের এক চতুর্থাংশের সময় কারা কারা কাটানো ও স্বাধীন বাংলার জন্মের নির্দেশনা কেবল শেখ মুজিবুর রহমানের সাথে প্রাসঙ্গিক। সুতরাং বলা যায় উদ্দীপকে মহান নেতা জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মহান নেতার রাজনৈতিক জীবনের প্রতি ইঙ্গিত করা হয়েছে?ব্যা…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর