তিনি ছিলেন গণতন্ত্রের মানসপুত্র -উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: তিনি তথা হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন গণতন্ত্রের মানসপুত্র। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন নিয়মতান্ত্রিক রাজনীতির পক্ষে।সংসদীয় রীতি নীতি, গণতান্ত্রিক ভাব দ্বারা, গণতান্ত্রিক ঐতিহ্য, আইনের শাসন, আইন সবার স্বাধীনতার প্রতি তার অসীম শ্রদ্ধা ছিল। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেন। এজন্য তিনি সকল রাজনৈতিক নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। ১৯৯৮ সালে আইয়ুব খানের সামরিক শাসনে অনেক নেতৃবৃন্দ আত্মগোপন করলেও তিনি সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ১৯৬২ সালে তার প্রচেষ্টায় National Democratic Front (NDF) গঠিত হয়। তিনি বিশ্বাস করতেন যে, শক্তিশালী বিরোধী দল ব্যতীত গণতন্ত্র অর্থহীন। তাই তিনি পাকিস্তানে বিরোধী দল গঠন করেন। গণতন্ত্রে জনগণের কথাই যে শেষ কথা তা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। তিনি মনে করতেন জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণের ক্ষমতাই সবচেয়ে বড়। তিনি সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে গণমানুষের প্রকৃত মুক্তি আনয়নে সচেষ্ট হন। রাজনীতিতে তিনি ধ্বংসাত্মক পদ্ধতির বিরোধী ছিলেন। তিনি বলতেন, "ষড়যন্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করিনা। আল্লাহ আমাকে এমন ভাবে কাজ করার তৌফিক দিন যেন আমার মৃত্যুর পর দেশবাসী বলতে পারে সোহরাওয়ার্দী এমন একজন লোক ছিলেন যিনি বিনা ষড়যন্ত্রে ক্ষমতা এসেছিলেন এবং বিনা ষড়যন্ত্রের দেশ সেবায় সুযোগ পেয়েছিলেন। গণতন্ত্র এই আমার জীবনের মূলমন্ত্র। সাংবিধানিক প্রশ্নে জনগণের রায়ই শেষ কথা। " এভাবে তিনি উদ্দীপকের নেতার মতো আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সুতরাং বলা যায়, সোহরাওয়ার্দীর সুদীর্ঘ্য সংগ্রামী রাজনৈতিক জীবন কেটেছেন আপসিন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে। তার কর্মময় জীবন মূল্যায়ন করেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
তিনি ছিলেন গণতন্ত্রের মানসপুত্র -উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর