শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ক্ষণজন্মা পুরুষ বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ক্ষনজন্মা পুরুষ বলতে নবাব স্যার সলিমুল্লাহকে ইঙ্গিত করা হয়েছে। নবাব স্যার সলিমুল্লাহ ১৮৭১ সালের ৭ জুন ঢাকার সামন্ত নবাব পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নবাব খাজা আহসানুল্লাহ। তার পিতামহ খাজা আব্দুল গনি নিখিল ভারতে মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। নবাব স্যার সলিমুল্লাহ ছোটবেলা গৃহ শিক্ষকের তত্ত্বাবধানে ঊর্ধ্ব, আরবি, ফারসি ও ইংরেজি শিক্ষা গ্রহণ করেন। এ বয়সেই তার তীক্ষ্ণ মেধা শক্তির পরিচয় পাওয়া যায়। শিক্ষাজীবন শেষ করে তিনি ১৮৯৩ সালে ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি গ্রহণ করেন। ১৮৯৫ সালে সরকারি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। ১৯০১ সালে পিতার মৃত্যুর পর ঢাকা নবাব এস্টেটের কর্তৃত লাভ করার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ কে তিনি সমর্থন করেন। ১৯০৬ সালে ৩০ ডিসেম্বর ঢাকা শাহবাগের নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনে মুসলমানদের জন্য পৃথক রাজনৈতিক সংগঠন সম্পর্কে আলোচনা করেন এবং তার আলোচনার প্রেক্ষিতে সর্বভারতীয় মুসলিম লীগের জন্ম হয়। তিনি মুসলমান শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রথমে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের নামকরণ করে। উদ্দীপকে আঁখি পৌরনীতি শিক্ষকের কাছ থেকে জানতে পেরেছে তার সাথে নবাব স্যার সলিমুল্লাহর অবদানের বিষয়গুলো হুবহু মিলে যায়। সুতরাং আলোচনা শেষে বলতে পারি, উদ্দীপকে ক্ষণজন্মা পুরুষ হলেন নবাব স্যার সলিমুল্লাহ।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ক্ষণজন্মা পুরুষ বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যা…

উদ্দীপক

'আঁখি' ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে যেয়ে এস এম হল দেখে তার পৌরনীতির স্যারের ক্লাস লেকচারের কথা মনে পড়ে। তিনি বলেছিলেন বাংলার এক ক্ষণজন্মা পুরুষের কথা। যিনি - (i) ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি ছেড়ে রাজনীতিতে অংশ নেন। (ii) বঙ্গভঙ্গের অবদান রাখেন। (iii) মুসলিম লীগ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। (iv) আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন। যা বর্তমানে ঢাবির পাশে বুয়েট নামে খ্যাত।

Sylhet · 2021

উত্তর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন।

উত্তর

১৯৩৭ সালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক কৃষক ও প্রজাদের ঋণের ভার্ব রাঘবের উদ্দেশ্যে যে বোর্ড গঠন করে তাকে ঋণ সালিশি বোর্ড বলা হয়। বাংলার অত্যাচারিত ও নিষ্পেষিত কৃষক খুনের অবস্থা দেখে তিনি এ বোর্ড গঠন করেন। তিনি দরিদ্র কৃষক প্রজাদের অবস্থার উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করেন। তিনি ছিলেন বাংলার নিপীড়িত, নির্যাতিত, কৃষক কুলের মুক্তিদাতা। কৃষকদের মুক্তির লাখে ফজলুল হক মন্ত্রিসভা ১৯৩৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন ও পাস করে। বাংলার অসহায় কৃষকদের সুদখোর মহাজনদের শোষণ থেকে কৃষকদের রক্ষা করাই ছিল ঋণ সলিসি বোর্ডের অন্যতম উদ্দেশ্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ক্ষনজন্মা পুরুষ বলতে নবাব স্যার সলিমুল্লাহকে ইঙ্গিত করা হয়েছে। নবাব স্যার সলিমুল্লাহ ১৮৭১ সালের ৭ জুন ঢাকার সামন্ত নবাব পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নবাব খাজা আহসানুল্লাহ। তার পিতামহ খাজা আব্দুল গনি নিখিল ভারতে মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। নবাব স্যার সলিমুল্লাহ ছোটবেলা গৃহ শিক্ষকের তত্ত্বাবধানে ঊর্ধ্ব, আরবি, ফারসি ও ইংরেজি শিক্ষা গ্রহণ করেন। এ বয়সেই তার তীক্ষ্ণ মেধা শক্তির পরিচয় পাওয়া যায়। শিক্ষাজীবন শেষ করে তিনি ১৮৯৩ সালে ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি গ্রহণ করেন। ১৮৯৫ সালে সরকারি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। ১৯০১ সালে পিতার মৃত্যুর পর ঢাকা নবাব এস্টেটের কর্তৃত লাভ করার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ কে তিনি সমর্থন করেন। ১৯০৬ সালে ৩০ ডিসেম্বর ঢাকা শাহবাগের নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনে মুসলমানদের জন্য পৃথক রাজনৈতিক সংগঠন সম্পর্কে আলোচনা করেন এবং তার আলোচনার প্রেক্ষিতে সর্বভারতীয় মুসলিম লীগের জন্ম হয়। তিনি মুসলমান শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রথমে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের নামকরণ করে। উদ্দীপকে আঁখি পৌরনীতি শিক্ষকের কাছ থেকে জানতে পেরেছে তার সাথে নবাব স্যার সলিমুল্লাহর অবদানের বিষয়গুলো হুবহু মিলে যায়। সুতরাং আলোচনা শেষে বলতে পারি, উদ্দীপকে ক্ষণজন্মা পুরুষ হলেন নবাব স্যার সলিমুল্লাহ।

উত্তর

উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নেতা অর্থাৎ নবাব স্যার সলিমুল্লাহর রাজনৈতিক অবদান অবিস্মরণীয়। নবাব স্যার সলিমুল্লাহর উল্লেখযোগ্য রাজনৈতিক অবদান হলো বঙ্গভঙ্গ সমর্থন, মুসলিম লীগ প্রতিষ্ঠা এবং মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবি কে প্রশস্ত করা। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো - বঙ্গভঙ্গ সমর্থন : ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার মুসলমানগণ হিন্দু জমিদার ও মহাযন্ত্রের শোষণ নির্যাতনের শিকারে পরিণত হয়। বাঙালি মুসলমানদের এ চরম দুর্দিনে নবাব স্যার সলিমুল্লাহ মুসলমানদের ত্রাণকর্তা রূপে আবির্ভূত হন। তিনি ঢাকা কে রাজধানী করে পূর্ববঙ্গ ও আসামকে আলাদা প্রদেশ গঠনে ব্রিটিশ সরকারের কাছে সুপারিশ করেন। তার সুপারিশের ভিত্তিতে এবং ব্রিটিশ শাসকদের রাজনৈতিক স্বার্থ এক হওয়ায় ১৯০৫ সালে বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। মুসলিম লীগ প্রতিষ্ঠা : ১৮৮৫ সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলেও তা মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করতে ব্যর্থ হয়। তাই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ও এটিকে মোকাবেলা করার জন্য মুসলমানরা একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। এ উদ্দেশ্যে ১৯০৬ সালের নবাব স্যার সলিমুল্লাহর ঢাকা শাহবাগের পারিবারিক বাগানবাড়িতে অধিবেশন অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে নিখিল মুসলিম লীগ গঠিত হয়। তিনি এর সংগঠনের সহ- সভাপতি ও গঠনতন্ত্র তৈরি কমিটির সদস্য মনোনীত হন। পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি : মুসলমানরা সংখ্যালঘু হওয়ায় নির্বাচনে জয়যুক্ত হয়ে সরকার গঠন ও নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে সক্ষম হচ্ছিল না। তাই আইনসভার আসন সংখ্যা বাড়ানোর দাবি নিয়ে আগা খানের নেতৃত্বে ৩৫ সদস্য বিশিষ্ট একটি মুসলমান প্রতিনিধি দল ভাইসরয় লর্ড মিস্টোর সাথে সাক্ষাৎ করেন। এ প্রতিনিধি দলের প্রভাবশালী সদস্য ছিলেন নবাব স্যার সলিমুল্লাহ। লর্ড মিন্টো প্রতিনিধি দলের দাবি মেনে নেন। ১৯০৯ সালে মর্লে-মিন্টো সংস্কার আইনে মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন প্রথা স্বীকৃতি হয়। এর ফলে রাজনৈতিকভাবে মুসলমানরা আরও সক্রিয় হয়ে ওঠে। আলোচনা শেষে বলা যায়, ব্রিটিশ ভারতের মুসলমানদের স্বার্থ রক্ষার্থে নবাব স্যার সলিমুল্লাহর অবদান চিরস্মরণীয়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।