উদ্দীপকে উল্লিখিত নেতার সাথে তোমার পাঠ্য বইয়ের যে নেতা সাদৃশ্য আছে অখন্ড বাংলা প্রতিষ্ঠায় তার অবদান ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নেতার সাথে আমার পাঠ্য বইয়ের মহান নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাদৃশ্য আছে। অখন্ড বাংলা প্রতিষ্ঠায় তার যথেষ্ট অবদান রয়েছে। ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে মুসলিম রাষ্ট্রের আন্দোলনে সোহরাওয়ার্দীর অনন্য ভূমিকা ছিল। ১৯৪৭ সালের ৩ জুন লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনার ভিত্তিতে ভারত স্বাধীনতা এবং পাকিস্তান দাবি মেনে নেন এবং বাংলা ও পাঞ্জাব প্রদেশকে বিভক্ত করার প্রস্তাব করেন। পরবর্তীতে যখন লাহোর প্রস্তাব থেকে দূরে সরে গিয়ে বাংলা ও পাঞ্জাব প্রদেশকে বিভক্ত করে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সমন্বয়ে পাকিস্তান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয় তখন সোহরাওয়ার্দী শঙ্কিত হয়ে পড়েন। যদিও মুসলিম লীগ ও কংগ্রেসের অনেক নেতা এ প্রস্তাবকে স্বাগত জানান। সোহরাওয়ার্দী মনে করতেন ভারতবর্ষের দুই প্রান্তে অবস্থিত দুই বিচ্ছিন্ন ভূখণ্ড নিয়ে কোন রাষ্ট্র গঠিত হলে তার আয়ু কাল দীর্ঘ হবে না। তাই তিনি বাংলা ভাগ করার বিরোধিতা করেন এবং অবিভক্ত বাংলার প্রস্তাব করেন। উদ্দীপকে উল্লিখিত নেতার ক্ষেত্রেও এমনটি দেখা যায়। তিনি বিশ্বাস করতেন বাংলা কে বিভাগ করা হলে উভয় দেশের বাঙালিরা দুর্বল হয়ে পড়বে। তিনি দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে হিন্দু-মুসলমানের এক স্বাধীন সম্মিলিত রাষ্ট্র গঠনের দাবি জানান। মুসলিম লীগ সম্পাদক আবুল হাসিম, শরৎ বসু, কিরন শংকর রায়, এ.কে. ফজলুল হক, মহাত্মা গান্ধী অবিভক্ত বাংলার পক্ষে সোহরাওয়ার্দীর প্রচেষ্টাকে সমর্থন করেন। কিন্তু জিন্নাহ,খাজা নাজিম উদ্দিন, জহরলাল নেহরু ও সরদার প্যাটেলের সমর্থক কংগ্রেস নেতাদের একগুঁয়েমির কারণে অবিভক্ত বাংলা গঠনের প্রচেষ্টা ব্যর্থ হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নেতার সাথে তোমার পাঠ্য বইয়ের যে নেতা সাদৃশ্য আছে…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর