শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জনাব 'M [গণিত] এর সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের মিল রয়েছে? ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকে জনাব 'M [গণিত] এর সাথে তোমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদৃশ্য রয়েছে। বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব। যিনি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি প্রতিষ্ঠিত আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমেই বঙ্গবন্ধুর বৃহত্তর পরিসরে রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। এরপর থেকেই তিনি সাধারণ মানুষ বিশেষ করে বাঙালির অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। ১৯৫৮ সালে পাকিস্তান রাষ্ট্রের সামরিক শাসন শুরু হলে তিনি এর বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। ফলে তাকে একাধিক বার কারাবরণ করতে হয়েছে। এরপর তিনি পূর্ব বাংলার অধিকার আদায়ে ১৯৬৬ সালে লিখিত বক্তব্য পেশ করেন, যা বাংলার মানুষের অধিকার আদায়ের সনদ ছিল। এটি পরিচিত হয় ঐতিহাসিক ছয় দফা আন্দোলন নামে। এরপর থেকে মানুষ বঙ্গবন্ধুর ডাকে আটপিস না ভেবে এগিয়ে আসে নিজের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। তার মুখনিঃসৃত বাণী মানুষকে একসময় স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে বাংলাদেশকে স্বাধীন করতে ভূমিকা রাখে। উদ্দীপকের M একজন সম্মোহনী নেতা। তার দেশে সামরিক শাসন শুরু হলে তিনি তীব্র গণ আন্দোলন করেন। সামরিক শাসক তার বিরুদ্ধে জেল জুলুম শুরু করেন। কিন্তু তিনি ছিলেন আপসহীন নেতা। তিনি কোন অন্যায়ের সাথে আপোষ করেননি। অবশেষে তার ডাকে সাড়া দিয়ে জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে। উদ্দীপকে M এর এরূপ বর্ণনার স্পষ্ট ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি প্রকাশ পায়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে জনাব 'M এর সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের মিল …

উদ্দীপক

জনাব 'MM^{\prime} সম্মোহনী নেতৃত্বের অধিকারী একজন নেতা। তার দেশের সামরিক শাসন শুরু হলে তিনি এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। সামরিক শাসক তার বিরুদ্ধে জেল জুলুম নির্যাতন শুরু করে। জনাব 'MM^{\prime} তার রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন। তিনি ছিলেন আপসহীন নেতা। ব্যক্তিস্বার্থের চেয়ে আদর্শ ছিল তার কাছে বড়। সামরিক সরকারের সাথে তিনি কখনই আপস করেননি। জনগণের মুক্তি তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর তার ডাকে সাড়া দিয়ে জাতীয়তাবাদের উদ্বুদ্ধ হয়ে জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে।

Mymensingh · 2021

উত্তর

মজলুম জননেতা হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

উত্তর

প্রজ্ঞা ও দূরদর্শী নবাব স্যার সলিমুল্লাহ উপলব্ধি করেছিলেন যে, মুসলমান সমাজ শিক্ষা বিস্তারে মনোনিবেশ না করলে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারবেনা। এজন্য তিনি প্রাথমিক পর্যায় ঢাকায় আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন, যা বর্তমানে বাংলাদেশে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। সলিমুল্লাহ মুসলিম হল, মিটফোর্ড হাসপাতাল তারই প্রত্যক্ষ সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। এছাড়া তিনি সলিমুল্লাহ এতিমখানা প্রতিষ্ঠা করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তার প্রত্যক্ষ সহযোগিতা ছিল। এজন্য বলা হয় তৎকালীন শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহর অবদান অনস্বীকার্য।

উত্তর

উদ্দীপকে জনাব 'MM^{\prime}এর সাথে তোমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদৃশ্য রয়েছে। বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব। যিনি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি প্রতিষ্ঠিত আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমেই বঙ্গবন্ধুর বৃহত্তর পরিসরে রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। এরপর থেকেই তিনি সাধারণ মানুষ বিশেষ করে বাঙালির অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। ১৯৫৮ সালে পাকিস্তান রাষ্ট্রের সামরিক শাসন শুরু হলে তিনি এর বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। ফলে তাকে একাধিক বার কারাবরণ করতে হয়েছে। এরপর তিনি পূর্ব বাংলার অধিকার আদায়ে ১৯৬৬ সালে লিখিত বক্তব্য পেশ করেন, যা বাংলার মানুষের অধিকার আদায়ের সনদ ছিল। এটি পরিচিত হয় ঐতিহাসিক ছয় দফা আন্দোলন নামে। এরপর থেকে মানুষ বঙ্গবন্ধুর ডাকে আটপিস না ভেবে এগিয়ে আসে নিজের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। তার মুখনিঃসৃত বাণী মানুষকে একসময় স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে বাংলাদেশকে স্বাধীন করতে ভূমিকা রাখে। উদ্দীপকের M একজন সম্মোহনী নেতা। তার দেশে সামরিক শাসন শুরু হলে তিনি তীব্র গণ আন্দোলন করেন। সামরিক শাসক তার বিরুদ্ধে জেল জুলুম শুরু করেন। কিন্তু তিনি ছিলেন আপসহীন নেতা। তিনি কোন অন্যায়ের সাথে আপোষ করেননি। অবশেষে তার ডাকে সাড়া দিয়ে জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে। উদ্দীপকে M এর এরূপ বর্ণনার স্পষ্ট ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি প্রকাশ পায়।

উত্তর

বাঙালির জাতীয়তাবাদ বিকাশ ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি। তার নেতৃত্ব গুণ ছিল অনন্য সাধারণ। তার সম্মোহনী ক্ষমতা, একাগ্রতা, জনস্বার্থ চিন্তা আর গণতান্ত্রিক মনোভাব তাকে এক মহান নেতায় পরিণত করেছিলেন। পাকিস্তানি সামরিক শাসনের যাঁতাকলে সব রাজনৈতিক নেতারা যেখানে আষ্টেপৃষ্ঠে কোনমতে, রাজনীতির মাঠে লড়াই করেছিল তখন বঙ্গবন্ধু ছিল আপসহীন এক সংগ্রামী নেতা। অন্যায়ের বিরুদ্ধে তিনি বারবার তার তর্জনী উঁচু করে পাকিস্তানের দুঃশাসনের দিকে ট্রিগার আর নিক্ষেপ করেন। তাতেই ভিত কেঁপে উঠেছে সামরিক জান্তা সরকার। ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ছয় দফা এমনই একটা তীর ছিল। বাঙালি স্বায়ত্তশাসন এর দাবি সংবলিত ছয় দফা আন্দোলন বাঙালিকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। বাঙালি নিজেদের পরিচয় নিজেদের করণীয় সম্পর্কে ধারণা লাভ করে। বঙ্গবন্ধুকে এর জন্য কারাবরণ করতে হয়েছে ১৯৬৮ সালের আগরতলা মামলায় আটক হয়ে। বঙ্গবন্ধুকে জেল মুক্ত করতে এ সময় বাঙালি গণ-আন্দোলন শুরু করে যা গণঅভ্যুত্থানের রূপ নেয়। ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু ও তার দল নিরঙ্কুস সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকে। বঙ্গবন্ধু নেতৃত্বে সারা দেশে অসহযোগ আন্দোলন শুরু হয়। সাত মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হতে বলেন। বাঙালি নিজেদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করে। তার একটি ঘোষনায় বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অসীম সাহসিকতায়। যার ফলাফল মাত্র নয় মাসে বাংলার স্বাধীনতা অর্জন। আলোচনা শেষে বলা যায়, বাঙালির মধ্যে যে একাত্ম বা জাতীয়তাবাদী চেতনার জন্ম হয়েছে তা একদিনে জন্মলাভ করেননি। এর পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সব থেকে বেশি। তার সম্মোহনী নেতৃত্ব গুণ বাঙালির মধ্যে দেশপ্রেম জাগ্রত করে কঠিন জাতীয়তাবাদী চেতনার জন্ম দিয়েছে, যা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে ভূমিকা পালন করেছে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।