উদ্দীপকে বর্ণিত ব্যক্তিত্ব ছিলেন গণতন্ত্রের মানসপুত্র -বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নেতা ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সংসদীয় গণতান্ত্রিক ঐতিহ্য ও রীতিনীতি, আইনের শাসন, আইনসভার সার্বভৌমত্ব এবং নিয়ম তান্ত্রিক রাজনীতির প্রতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন অসামান্য শ্রদ্ধাবোধ। তিনি পাকিস্তানে বিরোধী রাজনৈতিক দলের স্রষ্টা। তিনি বিশ্বাস করতেন শক্তিশালী বিরোধী দল ব্যতীত গণতন্ত্র অর্থহীন। শত প্রলোভন ও নির্যাতনের মুখে ও গণতন্ত্রের প্রতি তিনি ছিলেন আপসহীন যোদ্ধা। শহীদ সোহরাওয়ার্দী ছিলেন নিয়ম তান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। এজন্য তিনি বলেছিলেন ষড়যন্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করি না, আমার একমাত্র ভরসা হচ্ছে গণতন্ত্র আর গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতন্ত্রই আমার জীবনের মূল মন্ত্র। শাসনতন্ত্রের প্রশ্নের জনগণের রায়ই আমার শেষ কথা। উগ্র, হটকারি ও ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। তিনি বিশ্বাস করতেন বুলেট এর চেয়ে ব্যালটই শক্তিশালী। তিনি সারা জীবন সাধারন মানুষের পাশে দাঁড়িয়ে ভাত ও ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছিলেন। তিনি তার জীবনের সায়াহ্নে এসে গণতন্ত্রের সফলতা দেখে যেতে না পারলেও সেসব অবদানের সিঁড়ি বেয়ে ১৯৬৯ এর গণ আন্দোলন সুফল হয়েছিল। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে অদ্যাবধি বাংলার মানুষ গণতন্ত্রের সুফল ভোগ করতে সক্ষম হয়েছিল। এসব কারণে গণতন্ত্রের অগ্রযাত্রায় তার অবদানকে মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয় এবং তাকে গণতন্ত্রের মানসপুত্র উপাধিতে ভূষিত করা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যক্তিত্ব ছিলেন গণতন্ত্রের মানসপুত্র -বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর