উদ্দীপকে বর্ণিত নেতার সাথে তোমার পঠিত কোন নেতার স্যামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নেতার সাথে যে নেতার সামঞ্জস্য রয়েছে তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পূর্বে বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের একটি প্রদেশ ছিল। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বিভক্ত উক্ত দেশের পূর্ববঙ্গ হলো বর্তমান বাংলাদেশ। বাংলার বুকে যে কয়জন অসীম সম্মোহনী রাজনৈতিক ক্ষমতার আধার ছিলেন, তন্মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যতম প্রধান একজন। পাকিস্তানের জন্মলগ্ন থেকে পূর্ববঙ্গ অংশের নেতার সাথে বিভিন্ন বিরোধ বিদ্যমান ছিল। তার স্বাধীকার আদায় ও অন্যান্য অত্যাচারের বিরুদ্ধে সদর তৎপর থাকায় শেখ মুজিবুর এর ওপর বারবারই শাসক শ্রেণী নাখোশ ছিল। এক দিকে শেখ মুজিবুর হয়ে ওঠেন বাঙালির আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল। শেখ মুজিব কে দমিয়ে রাখতে পাকিস্তান সরকার ঘৃণ্য জুলুম ও নির্যাতন শুরু করে। ফলে তার জীবনে প্রায় এক চতুর্থাংশ সময় জেলে কাটাতে হয়েছে। এর ওই ধারাবাহিকতায় শোষণ ও নির্যাতন নিপীড়নের চূড়ান্ত পর্যায়ে উপনীত বাঙ্গালীদের রক্ষার জন্য তিনি তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদান করেন। এই বক্তব্যের মাধ্যমে জনগণ আসার আলো খুজে পায় এবং স্বাধীনতার স্বপ্নের জাল বুনতে শুরু করে। এজন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইতিহাসের নৃশংসতম গণহত্যা শুরু করে পাকিস্তান সরকার। একদিকে গ্রেপ্তারের পূর্বে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শেখ মুজিবুর রহমান সর্বস্তরের জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আর এতেই ঐক্যবদ্ধভাবে জাতীয় প্রতিরোধ ও দীর্ঘ ৯ মাস রক্তক্ষয় যুদ্ধের মাধ্যমে জুলুমবাজ ও স্বৈরাচারী সরকার আত্মসমর্পণ করতে বাধ্য হয়। দেশ হয় শত্রুমুক্ত। উদ্দীপকেও এরূপ একটি ছায়া ব্যক্তিত্বের অবতারণা করা হয়েছে। যেখানে তার যাবতীয় কাজকর্মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিফলন ঘটেছে। তাই বলা যায় উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নেতার সাথে তোমার পঠিত কোন নেতার স্যামঞ্জস্য রয়েছে?…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর