শেয়ারFacebookWhatsApp

নবাব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয় কেন?

উত্তর: সমাজ সংস্কার ও শিক্ষাবিস্তারে স্যার সৈয়দ আহমদের মতো অবদান রাখার কারণে নওয়াব আবদুল লতিফকে 'বাংলার সৈয়দ আহমদ' বলা হয়। মুসলমান সমাজের দুঃখ, দুর্দশা ও দুর্গতি স্যার সৈয়দ আহমদকে চরমভাবে ব্যথিত করেছিল। তিনি উপলব্ধি করেন, মুসলমানদের পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের প্রতি ঘৃণা ও উদাসীনতা তাদের দুঃখ দৈন্যের কারণ। তাই তিনি মুসলমানদের উন্নতির জন্য ইংরেজদের সঙ্গে সহযোগিতা ও পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ওপর জোর দেন। বাংলার মুসলমানদের উন্নয়নের ক্ষেত্রে নওয়াব আব্দুল লতিফ অনুরূপ ভাবনা ভেবেছিলেন। স্যার সৈয়দ আহমদের মতো তিনিও বুঝতে পেরেছিলেন যে, আধুনিক শিক্ষা ব্যতীত মুসলমানদের উন্নতি সম্ভব নয়। এ জন্যই তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ করার জন্য সচেষ্ট হন। এ সকল কারণে নওয়াব আব্দুল লতিফকে বাংলার 'সৈয়দ আহমদ' বলা হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

নবাব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয় কেন?

উদ্দীপক

হাসান সাহেব তার মেয়েকে বললেন, “আমাদের দেশে এমন এক নেতার জন্ম যিনি ব্রিটিশ ভারতের কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় বহু আন্দোলন করেছেন। শুধু মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েও তিনি একটি বড় রাজনৈতিক দল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

Sylhet · 2019

উত্তর

দেশবন্ধু উপাধি দেওয়া হয় চিত্তরঞ্জন দাশকে।

উত্তর

সমাজ সংস্কার ও শিক্ষাবিস্তারে স্যার সৈয়দ আহমদের মতো অবদান রাখার কারণে নওয়াব আবদুল লতিফকে 'বাংলার সৈয়দ আহমদ' বলা হয়। মুসলমান সমাজের দুঃখ, দুর্দশা ও দুর্গতি স্যার সৈয়দ আহমদকে চরমভাবে ব্যথিত করেছিল। তিনি উপলব্ধি করেন, মুসলমানদের পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের প্রতি ঘৃণা ও উদাসীনতা তাদের দুঃখ দৈন্যের কারণ। তাই তিনি মুসলমানদের উন্নতির জন্য ইংরেজদের সঙ্গে সহযোগিতা ও পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ওপর জোর দেন। বাংলার মুসলমানদের উন্নয়নের ক্ষেত্রে নওয়াব আব্দুল লতিফ অনুরূপ ভাবনা ভেবেছিলেন। স্যার সৈয়দ আহমদের মতো তিনিও বুঝতে পেরেছিলেন যে, আধুনিক শিক্ষা ব্যতীত মুসলমানদের উন্নতি সম্ভব নয়। এ জন্যই তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ করার জন্য সচেষ্ট হন। এ সকল কারণে নওয়াব আব্দুল লতিফকে বাংলার 'সৈয়দ আহমদ' বলা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ব্যক্তির রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মিল রয়েছে। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী অবহেলিত মানুষের জন্য সারাজীবন কাজ করে গেছেন । অত্যাচার, শোষণ ও জুলুমের বিরুদ্ধে ছিল তার পথ চলা। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এই মানুষটি ব্রিটিশবিরোধী আন্দোলন এবং দরিদ্রের স্বার্থ সংরক্ষণে আন্দোলন করেছেন। তিনি কৃষক, শ্রমিক ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ছিলেন বদ্ধপরিকর। এ সংগ্রামে তিনি বার বার অত্যাচারিত, নির্যাতিত ও উৎপীড়িত হয়েছেন । জনদরদি এই নেতা শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সাধারণ গরিব মানুষের স্বার্থে আজীবন সোচ্চার ছিলেন। এ কারণে তাকে মজলুম জননেতা বলে অভিহিত করা হয়। মওলানা ভাসানী ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের ঘোর বিরোধী ছিলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি সন্ত্রাসবাদী আন্দোলন, খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, কৃষক প্রজা আন্দোলন, পাকিস্তান আন্দোলন ইত্যাদি সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কৃষকদের স্বার্থ আদায় ও জনঅধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানী অসাধারণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধেও সোচ্চার হয়ে জনঅধিকার প্রতিষ্ঠায় ব্রতী হন। স্বাধীন পাকিস্তান প্রতিষ্ঠার পর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী এদেশের কৃষক, শ্রমিক তথা আপামর জনসাধারণের ওপর শোষণ ও নির্যাতন চালায়। এ অবস্থায় পূর্ব বাংলার প্রাদেশিক শাসন, মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়, স্ব-শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে ভাসানী ছিলেন আপসহীন ও নিবেদিতপ্রাণ।

উত্তর

বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠায় উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম লীগের রাজনীতিতে মওলানা ভাসানীর অবদান অনস্বীকার্য। ১৯৩০ সালে তিনি আসাম মুসলিম লীগে যোগ দেন। স্বল্পকালের মধ্যেই তিনি আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। সে- সময়ে আসামের মুসলমানদের অধিকার সংরক্ষণের জন্য সংগ্রামে লিপ্ত হন ভাসানী। ১৯৩৭ সালে আসাম সরকার প্রবর্তিত 'লাইন প্রথা' এবং “বাঙালি মুসলমান খেদা' নীতির বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন তিনি। ক্রমে আসাম প্রদেশে মুসলিম লীগের ভিত সুদৃঢ় হতে থাকে। ১৯৪৬ সালের নির্বাচন প্রকৃতপক্ষে 'পাকিস্তান' প্রতিষ্ঠার দাবিকে অবশ্যম্ভাবী করে তুলেছিল। মওলানা ভাসানী ছিলেন একজন সফল রাজনৈতিক সংগঠক। তার সাংগঠনিক প্রচেষ্টায় নির্বাচনে মুসলিম লীগের অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়। এ সাফল্যের পেছনে তার অবদানই সর্বাগ্রে স্বীকৃত। স্বাধীন পাকিস্তানে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় ভাসানীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মওলানা ভাসানীর সক্রিয় উদ্যোগে ও কতিপয় উদীয়মান তরুণ নেতৃত্বের কার্যকর প্রচেষ্টায় ১৯৪৯ সালের ৪ জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রভাষা আন্দোলনে সহযোগিতার কারণে তিনি গ্রেফতার হন। ১৯৭১ সালের মার্চ মাসে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের প্রতিও ভাসানী সমর্থন প্রদান করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি বিশ্ব নেতৃবৃন্দকে বাংলাদেশে চলমান হত্যাযজ্ঞের বিষয়ে অবহিত করেন এবং বাংলাদেশকে সহযোগিতা এবং স্বীকৃতি প্রদানে তাদের প্রতি আহ্বান জানান। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মওলানা ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
HSCCivics 2nd PaperSylhet 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।