শেয়ারFacebookWhatsApp

তিতুমীরের পুরো নাম কী?

উত্তর: তিতুমীরের পুরো নাম সৈয়দ মীর নিসার আলী।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

তিতুমীরের পুরো নাম কী?

উদ্দীপক

জনাব সাজিদ হোসেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে আইন ব্যবসা শুরু করেন। তিনি গণতন্ত্রের প্রতি ছিলেন আপসহীন। অবিভক্ত বাংলার আন্দোলনেও তিনি অনন্য ভূমিকা পালন করেন। তাঁর বন্ধু জনাব রিফাত আইন পেশার পাশাপাশি রাজনীতিতেও ছিলেন সক্রিয়। জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হয়ে তিনি সুদখোর মহাজনদের কবল থেকে কৃষকদের মুক্ত করার জন্য একটি আইন প্রণয়ন করেন।

Jessore · 2019

উত্তর

তিতুমীরের পুরো নাম সৈয়দ মীর নিসার আলী।

উত্তর

ফরায়েজি আন্দোলন বলতে হাজী শরীয়তউল্লাহ কর্তৃক পরিচালিত ফরজভিত্তিক ধর্মীয় সংস্কার আন্দোলনকে বোঝায়। ১৮১৮ সালে হাজী শরীয়তউল্লাহ মক্কা থেকে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি দেখলেন, মুসলমানরা নানা প্রকার কুসংস্কারে লিপ্ত। তারা কবরপূজা, পিরপূজা, ওরস ও মানত করে পরিত্রাণ পাবে বলে মনে করত। এ অবস্থা দেখে হাজী শরীয়তউল্লাহ ধর্মীয় সংস্কার আন্দোলনের ডাক দেন। এতে ইসলাম ধর্মের পাঁচটি ফরজ পালনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়। এই আন্দোলনই ইতিহাসে ফরায়েজি আন্দোলন নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত জনাব সাজিদ হোসেনের সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর মিল রয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ১৯২০ সালে লন্ডনের গ্রেজস ইন থেকে বার-এট-ল পরীক্ষায় পাস করেন। ব্যারিস্টারি পাস করে তিনি স্বদেশে ফিরে আসেন এবং কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা আরম্ভ করেন। ১৯২১ সালে বঙ্গীয় লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবনের শুরু। তিনি গণতান্ত্রিক ধ্যান-ধারণা ও আদর্শে বিশ্বাসী ছিলেন। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে পৃথক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু হলে তিনি এর বিরোধিতা করেন এবং অবিভক্ত বাংলার প্রস্তাব তুলে ধরেন। উদ্দীপকে দেখা যায়, জনাব সাজিদ হোসেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে আইন ব্যবসা শুরু করেন। তিনি গণতন্ত্রের প্রতি ছিলেন আপসহীন। অবিভক্ত বাংলার আন্দোলনেও তিনি অনন্য ভূমিকা পালন করেন। এখানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। তিনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে, জনগণই প্রকৃত ক্ষমতার উৎস; জনগণের ক্ষমতাই সর্বাপেক্ষা বড় ক্ষমতা। তাই নিয়মতান্ত্রিক রাজনীতির পথ ধরে সোহরাওয়ার্দী সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে প্রকৃত মুক্তি আনয়নে সচেষ্ট হন। তিনি কোনো দিন গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। 'বুলেটের চেয়ে ব্যালটের শক্তি বেশি' এ নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন। এ কারণে তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়।

উত্তর

কৃষকদের স্বার্থরক্ষায় জনাব রিফাত অর্থাৎ শেরে বাংলা এ. কে. ফজলুল হক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেরে বাংলা এ. কে. ফজলুল হক ১৯২৯ সালে 'নিখিল বঙ্গ প্রজা সমিতি' প্রতিষ্ঠা করেন। বাংলার অত্যাচারিত ও নিষ্পেষিত কৃষক সমাজের অবস্থা দেখে তার প্রাণ কেঁদে ওঠে। তিনি কৃষক সমিতি গঠন করে গরিব কৃষকদের জাগ্রত করেন। ১৯৩৮ সালে তিনি কৃষকদের সুবিধার্থে প্রজাস্বত্ব আইন পাস করেন। ১৯৪০ সালে তিনি মহাজনি আইন পাস করেন। মোটকথা বাংলার অবহেলিত কৃষকদের জন্য তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র যা তাদের মুক্তির পথের সন্ধান দেয়। শেরে বাংলা এ. কে. ফজলুল হক দরিদ্র ও কৃষক প্রজাদের সুদখোর মহাজন ও জমিদারদের কবল থেকে রক্ষা করেন। শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন কৃষক দরদি নেতা। তিনি ১৯৩৭ সালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর কৃষক ও প্রজাদের ঋণের ভার লাঘবের উদ্দেশ্যে ঋণ সালিশি বোর্ড গঠন করেন। ঋণ সালিশি বোর্ড গঠন করে জমিদার ও গ্রাম্য মহাজনদের দ্বারা কৃষকের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখেন। তিনি বাংলার প্রজাস্বত্ব আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেন। তার উদ্দেশ্য ছিল জমিদারদের উৎপীড়ন থেকে কৃষক প্রজাদের রক্ষা করা। ফজলুল হক ছিলেন বাংলার নিপীড়িত, নির্যাতিত কৃষকদের মুক্তিদাতা। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কৃষকদের সুদখোর মহাজনদের হাত থেকে মুক্তি এবং তাদের অধিকার আদায়ে শেরে বাংলা এ. কে. ফজলুল হক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
HSCCivics 2nd PaperJessore 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।