নবাব আব্দুল লতিফকে 'বাংলার সৈয়দ আহমদ' বলা হয় কেন?
উত্তর: বাংলা অঞ্চলে সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে স্যার সৈয়দ আহমদের মতো অবদান রাখার কারণে নবাব আব্দুল লতিফকে 'বাংলার সৈয়দ আহমদ' বলা হয়। স্যার সৈয়দ আহমদ মুসলমানদের উন্নতির জন্য ইংরেজদের সাথে সহযোগিতার নীতি ও পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ওপর জোর দেন। তাঁর মতো নবাব আব্দুল লতিফও বুঝতে পেরেছিলেন যে, আধুনিক শিক্ষা ব্যতীত বাংলার মুসলমানদের উন্নতি সম্ভব নয়। এ জন্যে তিনি বাংলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেন এবং মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণে সচেষ্ট হন। তার এরূপ কর্মকাণ্ডের জন্যে তাকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
নবাব আব্দুল লতিফকে 'বাংলার সৈয়দ আহমদ' বলা হয় কেন?
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর