উদ্দীপকে 'ক' ছকে বাংলার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা এ. কে. ফজলুল হকের প্রতি ইঙ্গিত করা হয়েছে। শিক্ষা বিস্তারে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন।
শেরে বাংলা এ. কে. ফজলুল হক বুঝতে পেরেছিলেন যে, আধুনিক শিক্ষা এবং জ্ঞান-বিজ্ঞানে উন্নতি না করতে পারলে বাংলার জনগণের উন্নতি সম্ভব হবে না। তাই তিনি ১৯০৬ সালে সর্বভারতীয় শিক্ষা সম্মেলন আহ্বান করেন। এ সম্মেলনে তিনি আধুনিক ও বিজ্ঞানসম্মত পাশ্চাত্য শিক্ষার ওপর গুরুত্ব দেন । ১৯১৩ সালে তিনি বঙ্গীয় আইন পরিষদে শিক্ষা পরিকল্পনা পেশ করেন। তার অক্লান্ত প্রচেষ্টায় কলকাতায় টেইলর হোস্টেল, কারমাইকেল হোস্টেল এবং বেকার হোস্টেল প্রতিষ্ঠিত হয়। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ফজলুল হক হল প্রতিষ্ঠায় শেরে বাংলার অবদান অবিস্মরণীয় । এছাড়া কলকাতার ইসলামিয়া কলেজ এবং মুসলিম শিক্ষা তহবিল গঠনেও তাঁর অবদান রয়েছে। মহিলাদের জন্য লেডি ব্রেবোর্ন কলেজ ও ইডেন মহিলা কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নারী শিক্ষায়ও অবদান রেখেছেন।
উপরের আলোচনা ও তথ্যে এ কথা সুস্পষ্ট যে, বাংলার জনগণের মাঝে শিক্ষা বিস্তারে শেরে বাংলা এ. কে. ফজলুল হক অনবদ্য ভূমিকা পালন করে গেছেন।