শেয়ারFacebookWhatsApp

সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়?

উত্তর: রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান কর্তৃক সৃষ্ট প্রতিষ্ঠানকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে। প্রত্যেকটি রাষ্ট্র তার কাজের গতিশীলতার জন্য কতগুলো প্রতিষ্ঠান তৈরি করে। যার ক্ষমতা ও কার্যাবলি সংবিধান কর্তৃক সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত। এগুলোই হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (BPSC), নির্বাচন কমিশন (EC), অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ইত্যাদি।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়?

উদ্দীপক

নুরুল ইসলাম একজন রাজনৈতিক নেতা। সাধারণ মানুষের কল্যাণ তার রাজনীতির মূল লক্ষ্য। সকলের জন্য ন্যূনতম দু'বেলা খাবার নিশ্চিত করা তার স্বপ্ন। কৃষি উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Rajshahi · 2019

উত্তর

ফরায়েজি আন্দোলন হলো হাজী শরীয়তউল্লাহ কর্তৃক পরিচালিত ফরজভিত্তিক ধর্মীয় সংস্কার আন্দোলন।

উত্তর

রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান কর্তৃক সৃষ্ট প্রতিষ্ঠানকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে। প্রত্যেকটি রাষ্ট্র তার কাজের গতিশীলতার জন্য কতগুলো প্রতিষ্ঠান তৈরি করে। যার ক্ষমতা ও কার্যাবলি সংবিধান কর্তৃক সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত। এগুলোই হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (BPSC), নির্বাচন কমিশন (EC), অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত ব্যক্তির সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা এ. কে. ফজলুল হকের সাদৃশ্য আছে। উদ্দীপকে দেখা যায়, রাজনৈতিক নেতা নুরুল ইসলাম সাধারণ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন। সকলের জন্য ন্যূনতম দুবেলা খাবার নিশ্চিত করা তাঁর স্বপ্ন। তাই কৃষি উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নুরুল ইসলাম সম্পর্কে উল্লিখিত এ সমস্ত বৈশিষ্ট্যই শেরে বাংলা এ. কে. ফজলুল হকের মধ্যে বিদ্যমান ছিল। শেরে বাংলা এ. কে. ফজলুল হক জনকল্যাণমূলক রাজনীতি করতেন । বাংলার কৃষক সমাজসহ আপামর জনসাধারণের কল্যাণ সাধন করাই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির অধিকারী এ রাজনৈতিক নেতা একাধারে কৃষক দরদি এবং শিক্ষানুরাগী ছিলেন। তিনি ১৯৩৭ সালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ঋণ সালিশি বোর্ড গঠন করে জমিদার ও গ্রাম্য মহাজনদের দ্বারা কৃষকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখেন। কৃষকদের সুবিধার্থে তিনি ১৯৩৮ সালে 'প্রজাস্বত্ব আইন' এবং ১৯৪০ সালে মহাজনি আইন' পাস করেন। এভাবে কৃষক ও কৃষি উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা পালন করেন। এছাড়াও শিক্ষা বিস্তারে তার অসামান্য অবদান ছিল। মোটকথা শেরে বাংলা ছিলেন একজন কল্যাণকামী ও কৃষক দরদি রাজনৈতিক নেতা। উপরের আলোচনা - ও বিশ্লেষণ থেকে এ কথা সুস্পষ্ট যে, উদ্দীপকে উল্লিখিত নুরুল ইসলামের সাথে আমার পাঠ্যবইয়ে বর্ণিত রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা এ. কে. ফজলুল হকের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের বর্ণনায় ইঙ্গিতকৃত ব্যক্তিত্ব অর্থাৎ শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন একজন খাঁটি বাঙালি—কথাটি যথার্থ। বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন একজন খাঁটি বাঙালি নেতা। তিনি সবসময় বাঙালির দাবি- দাওয়া আদায় এবং সাহিত্য-সংস্কৃতি রক্ষায় সোচ্চার ছিলেন। রাজনৈতিক ক্ষেত্রেও তার অবদান খুবই তাৎপর্যমণ্ডিত। সমসাময়িককালের রাজনীতিতে তিনি বাঙালিদের প্রতিনিধিত্ব করতেন। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে তার রাজনৈতিক প্রজ্ঞা ও ব্যক্তিত্বের স্বাক্ষর রাখেন। একজন বাঙালি হিসেবে শেরে বাংলা এ. কে. ফজলুল হক বাংলার কৃষক সমাজের মুক্তির দিশারি হিসেবে আবির্ভূত হন। কৃষিনির্ভর বাংলা অঞ্চলে কৃষকদের মুখে হাসি ফোটাতে তিনি সমগ্র রাজনৈতিক জীবন জুড়েই নিবেদিতপ্রাণ ছিলেন। তার আন্তরিক প্রচেষ্টায় কৃষিঋণ আইন, মহাজনী আইন ও প্রজাস্বত্ব আইন পাস হয়। ফলে বাংলার কৃষকরা অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে স্বাবলম্বী হয়। কৃষিক্ষেত্র ছাড়াও বাংলার অবহেলিত জনসমাজের মাঝে শিক্ষা বিস্তারে তিনি ভূমিকা রেখেছেন। তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা কাজে লাগিয়ে বুঝতে পেরেছিলেন যে, বাঙালি জাতির সর্বাঙ্গীন উন্নতি ও অগ্রগতির জন্য শিক্ষা প্রয়োজন। তাই তিনি শিক্ষাক্ষেত্রে বাঙালিদের অংশগ্রহণ বৃদ্ধিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি ১৯১৩ সালে বঙ্গীয় আইন পরিষদে শিক্ষা পরিকল্পনা পেশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিয়া কলেজ, ইডেন কলেজ, লেডি ব্রেবোর্ন কলেজ, মুসলিম এডুকেশন ফান্ড প্রভৃতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। উপরের আলোচনা থেকে এ কথা বলা যায়, শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন একজন খাঁটি বাঙালি। তিনি তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বাংলার কৃষি, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন।
HSCCivics 2nd PaperRajshahi 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।