উদ্দীপকে প্রশ্নবোধক স্থানের নেতা কৃষকদের কল্যাণে যে অবদান রেখেছেন তা লেখো।
উত্তর: উদ্দীপকে প্রশ্নবোধক স্থানের নেতা হলেন শেরে বাংলা এ.কে. ফজলুল হক। কৃষকদের কল্যাণে তিনি অসামান্য অবদান রাখেন । শেরে বাংলা এ.কে. ফজলুল হক বাংলার অবহেলিত কৃষকদের অবস্থার উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করেন। ফজলুল হক ছিলেন একজন সত্যিকার কৃষকদরদি। বাংলার অত্যাচারিত ও নিষ্পেষিত কৃষককুলের অবস্থা দেখে তার প্রাণ কেঁদে ওঠে। দরিদ্র কৃষক প্রজারাই দেশের আসল প্রাণ একথা উপলব্ধি করে শেরে বাংলা এ.কে. ফজলুল হক তাদের অবস্থার উন্নতি করতে যথাসাধ্য চেষ্টা করেন। বাংলার অবহেলিত কৃষকদের জন্য তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র, যা তাদের মুক্তির সন্ধান দেয়। উদ্দীপকে যেসব তথ্য যথা— সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের সংগঠক, কৃষকদরদি, বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত এবং লাহোর প্রস্তাবের উত্থাপক। এসব তথ্য শেরে বাংলা এ.কে. ফজলুল হককে নির্দেশ করে । যিনি কৃষকদের কল্যাণে উল্লিখিত অবদানের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে রয়েছেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রশ্নবোধক স্থানের নেতা কৃষকদের কল্যাণে যে অবদান রেখেছেন ত…
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর